বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে ট্রেনের টিকিটের জন্য হাহাকার পড়ে প্রতি বছর। এবার তাই যাত্রীদের ভিড় সামলাতে বিভিন্ন রুটে একাধিক পুজো স্পেশ্যাল ট্রেন (Pujo Special Train) চালাচ্ছে ভারতীয় রেল। বিশেষ করে ব্যস্ত রুটগুলিতে স্পেশ্যাল ট্রেনের সঙ্গে সঙ্গে স্থায়ী কিছু ট্রেনও বাড়ানো হয়েছে। এবার দক্ষিণ পূর্ব রেলের আওতায় দক্ষিণ ভারত থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য বেশ কিছু স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করা হল।
দক্ষিণ ভারত থেকে পুজো স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা
তাম্বারাম, পোদানুর ও তিরুবনন্তপুরম নর্থ থেকে সাঁতরাগাছি এবং খড়গপুর পর্যন্ত স্পেশ্যাল ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। ০৬০৬৫ তাম্বারাম-সাঁতরাগাছি পুজো স্পেশ্যাল ট্রেন ১৫ অক্টোবর রাত ১১ টায় তাম্বারাম থেকে ছেড়ে তৃতীয় দিনে সকাল ৭ টা ৪৫ নাগাদ পৌঁছাবে সাঁতরাগাছি। ফিরতি পথে ০৬০৬৬ সাঁতরাগাছি-চেন্নাই বিচ স্পেশ্যাল ১৭ অক্টোবর সকাল ১০ টা ৪৫ এ ছাড়বে সাঁতরাগাছি থেকে। পরের দিন সন্ধ্যায় ৭ টা নাগাদ পৌঁছাবে চেন্নাই বিচ। খড়গপুর ও বালেশ্বরে স্টপেজ দেবে এই ট্রেন।

কবে কবে চলবে: ০৬১৪৯ পোদানুর-খড়গপুর পুজো স্পেশ্যাল ট্রেন ১৪ অক্টোবর সকাল ৭ টা ৪০ এ পোদানুর থেকে ছাড়বে। পরদিন রাত ৮ টা নাগাদ পৌঁছাবে খড়গপুর। আবার ফিরতি পথে ০৬১৫০ খড়গপুর-চেন্নাই বিচ স্পেশ্যাল (Pujo Special Train) খড়গপুর থেকে ছাড়বে ১৫ অক্টোবর রাত ১১ টা নাগাদ। তৃতীয় দিন সকাল ৮ টা ৪৫ এ পৌঁছাবে চেন্নাই বিচ। বালেশ্বরে থাকবে ট্রেনের স্টপেজ।
আরও পড়ুন : উঁইঢিবিকেই কাপড় পরিয়ে দুর্গা রূপে পুজো, এই গ্রামের প্রাচীন প্রথার নেপথ্যে চমকপ্রদ কাহিনি
পুজোয় যাত্রীদের সুবিধা: ০৬০৮৭ তাম্বারাম-সাঁতরাগাছি পুজো স্পেশ্যাল ট্রেন তাম্বারাম থেকে ছাড়বে ১৬ অক্টোবর রাত ১১ টায়। সাঁতরাগাছি পৌঁছাবে তৃতীয় দিন সকাল ৭ টা ৪৫ এ। ০৬০৮৮ সাঁতরাগাছি-চেন্নাই বিচ স্পেশ্যাল ১৮ অক্টোবর সকাল ১০ টা ৪৫ এ সাঁতরাগাছি থেকে ছাড়বে। পরদিন সন্ধ্যা ৭ টায় পৌঁছাবে চেন্নাই বিচ। এই ট্রেনটিও স্টপেজ দেবে খড়গপুর ও বালেশ্বরে।
আরও পড়ুন : গ্র্যামির দৌড়ে অরিজিতের গান, বলিউড কাঁপিয়ে এবার বিশ্বমঞ্চে ‘ধুরন্ধর’
০৬১০৫ তিরুবনন্তপুরম নর্থ-সাঁতরাগাছি পুজো স্পেশ্যাল ১৫ অক্টোবর দুপুর ২ টো ১৫ মিনিটে তিরুবনন্তপুরম নর্থ থেকে ছেড়ে তৃতীয় দিনে দুপুর ১ টা ৪৫ এ পৌঁছাবে সাঁতরাগাছি। ফিরতি পথে ০৬১০৬ সাঁতরাগাছি-তিরুবনন্তপুরম নর্থ পুজো স্পেশ্যাল ১৮ অক্টোবর দুপুর ২ টো ১৫ নাগাদ সাঁতরাগাছি থেকে ছেড়ে তৃতীয় দিনে সকাল ৯ টা ৫৫ তে পৌঁছাবে তিরুবনন্তপুরম নর্থ। দক্ষিণ পূর্ব রেলের আওতায় খড়গপুর ও বালেশ্বরে স্টপেজ থাকবে এই ট্রেনের।














