Durga Puja 2026 Live Updates

আয়ুষ্মান ভারত কার্ড বানানোর সহজ উপায়! বাড়ি বসে কীভাবে বানাবেন জানুন

Published on:

Published on:

How to make Ayushman Bharat Card online process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) চালু হয়েছে। যদিও এখনও অনেক মানুষের এই কার্ড (Ayushman Bharat Card) নেই। তবে কেউ চাইলে বাড়ি বসে সহজেই আয়ুষ্মান ভারত কার্ড বানিয়ে নিতে পারেন। অনলাইনে কীভাবে এই কার্ড বানাতে হবে জেনে নিন।

অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ড বানানোর পদ্ধতি | (Ayushman Bharat Card)

আগে যে কোনও ধরণের সরকারি নথিপত্র বানাতে হলে দীর্ঘ লাইনে দাঁড়াতে হত। তবে বর্তমানে অনলাইনেই অনেক কাজ হয়ে যায়। আয়ুষ্মান ভারত কার্ডও বাড়ি বসে বানানো সম্ভব। এরপর নিজের ফোন থেকেই সেই কার্ডটি ডাউনলোড করে নেওয়া যায়।

আরও পড়ুনঃ বিদ্যুতের বিলে ভর্তুকি নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের! বাধ্যতামূলক করা হল আধার KYC

আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে হলে প্রথমে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে। আয়ুষ্মান ভারতের অফিশিয়াল ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in/ -এ গিয়েও এটি পাওয়া যেতে পারে। এরপর অ্যাপে নিজের মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।

এরপর ‘আমি কি যোগ্য’ সার্চ বিভাগে গিয়ে নিজের রাজ্য ও জেলা নির্বাচন করতে হবে। পরবর্তীতে স্কিমের অধীন গিয়ে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেছে নিতে হবে এবং সার্চ অপশনে আধার নম্বর দিতে হবে। পরিবারের যেসব সদস্যের আয়ুষ্মান ভারত কার্ড এখনও তৈরি হয়নি, তাঁদের নামের পাশে পেন্ডিং বা আনআইডেন্টিফায়েড দেখাবে।

পরিবারের যেসব সদস্যের আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে চান, তাঁর নামের পাশে থাকা ‘ডু ই-কেওয়াইসি’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার বেসড ওটিপি বা ফেস অথেন্টিকেশনের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে। পরবর্তী ধাপে লাইভ ফটোতে ক্লিক করুন ও পিন কোড এবং জন্মতারিখের মতো প্রয়োজনীয় তথ্য জমা করতে হবে।

Ayushman Bharat Card

উপভোক্তার ই-কেওয়াইসি সম্পন্ন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আবেদন যাচাই হয়ে যাবে। অনুমোদন পেলে অ্যাপ থেকে ডিজিটাল আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে।

আয়ুষ্মান ভারত যোজনায় বছরে ৫ লক্ষ টাকা অবধি ফ্রি চিকিৎসার সুযোগ পাওয়া যায়। সারা দেশের কয়েক হাজার তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে উপভোক্তার চিকিৎসা খরচ অনেকটা কমে যায়।