বাংলা হান্ট ডেস্ক: দুর্গা পূজোর মাসেও স্বস্তি নেই মধ্যবিত্তদের। লাফ দিয়ে ক্রমশ বাড়ছে সিলিন্ডারের দাম। জুলাই আগস্ট মাসের যথারীতি পকেটে চাপ পড়েছিল মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ীদের। তবে মাঝখানে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মধ্যবিত্তরা। কিন্তু যথারীতি পকেটে ক্রমাগত চাপ বেড়ে চলেছে ব্যবসায়ীদের। আর এবার পূজোর মাসে ফের একবার বাড়ল গ্যাস সিলিন্ডারের দর (LPG Cylinder)।
পুজোর আগে LPG-র দামে আগুন, কত হল দর (LPG Cylinder)
পশ্চিম এশিয়ার টানাপোড়ন ও বিশ্ববাজারে আন্তর্জাতিক লেনদেনের অশান্তির প্রভাব- সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। পাশাপাশি অপরিচিত তেলের দাম বেড়ে যাওয়ায় সিলিন্ডারে মূল্যবৃদ্ধি হয়েছে (LPG Cylinder) । আর এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: পুজোয় যানজট রুখতে বিশেষ ব্যবস্থা, কলকাতায় বাড়ছে পুলিশি নজরদারি
তবে এই উৎসবের মরশুমে ফের একবার ধাক্কা খেয়ে বাণিজ্যিক লোকজনেরা। কারণ অক্টোবর পড়তে না পড়তে এক লাফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো ৭০ টাকা।
পরপর দুমাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়া যায়, যথারীতি মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কিন্তু এই মুহূর্তে গৃহস্থলীর গ্যাস সিলিন্ডারের দামের আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। এবার একনজরে দেখে নিন বুধবার কলকাতার সহ অন্যান্য শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর কত।
বুধবার কলকাতায় গৃহস্থালির গ্যাস ৯৬৮ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার বেড়ে ২,৯৫৪ টাকা।দিল্লিতে গৃহস্থালির গ্যাস ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৮১০ টাকা। মুম্বইয়ে গৃহস্থালির গ্যাস ৯৪১.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৬৪ টাকা।চেন্নাইয়ে গৃহস্থালির গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৮৩ টাকা (LPG Cylinder)।














