Durga Puja 2026 Live Updates

সপ্তম পে কমিশন নিয়ে নয়া নির্দেশিকা জারি, পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পুজোর মধ্যেই সপ্তম পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই রাজ্যে সপ্তম পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার। নতুন বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপও। এবার কর্মীদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার লক্ষ্যে নয়া পে কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করল সরকার (West Bengal Government)। নয়া বেতন কমিশনে পর্যালোচনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহে দফতরভিত্তিক অনলাইন ব্যবস্থা শুরু হচ্ছে।

সরকারি কর্মীদের তথ্য সংগ্রহের পক্রিয়া শুরু | 7th Pay Commission

সরকারি বিভিন্ন দফতরের কাছে কর্মী, পদ, পরিষেবা এবং ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য তলব করে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। কমিশনের সদস্য-সচিব দেবী প্রসাদ করণম নির্দেশিকা জারি করে সমস্ত তথ্য জমা দেওয়ার জন্য দফতরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলেছে। বলা হয়েছে, নির্দিষ্ট অনলাইন পোর্টালে কমিশনের প্রশ্নমালার উত্তর দেওয়ার মাধ্যমে এই তথ্য প্রদান করতে হবে। কমিশনের নির্দিষ্ট পোর্টালে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, সরকারি কর্মীদের বর্তমান বেতন ও ভাতা কাঠামো খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন। সেই কারণে চাই বিভিন্ন দফতরের অধীন পদ, পরিষেবা, ক্যাডার এবং কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য। পাশাপাশি, কমিশন গঠনের প্রস্তাবের ‘পার্ট এ’ এবং ‘পার্ট বি’-তে উল্লিখিত সংশ্লিষ্ট কর্মী ও সংস্থাগুলির তথ্যও সংগ্রহ করার কথা বলা হয়েছে।

7th pay commission(15)

জানানো হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের সমস্ত দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং সচিবদের উদ্দেশে নির্দেশিকা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দফতরের নোডাল আধিকারিককে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে জমা দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে। নোডাল অফিসারদের কাজ হল, নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে পোর্টালে লগ ইন করে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য নথিভুক্ত করে জমা দিতে হবে।

আরও পড়ুন: স্বাস্থ্য প্রকল্পে বড় বদল রাজ্যের, সরকারি কর্মী-পেনশনারদের চিকিৎসায় মিলবে নয়া সুবিধা

রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার ক্ষেত্রে এই তথ্য সংগ্রহের গোটা প্রক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন দফতরে থাকা মোট পদ, সংশ্লিষ্ট পরিষেবা ও ক্যাডারের বিন্যাস কী এবং কোন কোন কর্মী কমিশনের পর্যালোচনার আওতায় পড়ছেন, সেই সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে বর্তমান কাঠামো খতিয়ে দেখার কাজ এগোবে। এই তথ্য সংগ্রহের এই প্রক্রিয়ার ওপর নির্ভর করছে অনেক কিছু। বিভিন্ন দফতর থেকে প্রয়োজনীয় তথ্য হাতে এলে তা পর্যালোচনার কাজ শুরু করবে কমিশন।