বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তথা পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৪ তম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষক। গত জুন মাসে ২৩ তম কিস্তি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। প্রকল্পের (Central Government Scheme) পরবর্তী কিস্তি কবে দেওয়া হবে সেই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। অনেকের প্রশ্ন, পুজোর মধ্যেই কি অ্যাকাউন্টে ২ হাজার টাকা ঢুকবে? এবার সেই নিয়ে সামনে এল বড় আপডেট।
কবে ঢুকবে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি? | (PM Kisan Yojana)
পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি কবে পাঠানো হবে, সেই নিয়ে কোনও অফিশিয়াল ঘোষণা এখনও হয়নি। সেই কারণে কৃষকদের সরকারি বিজ্ঞপ্তি বা পিএম কিষাণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আপডেটের জন্য অপেক্ষা করা উচিত। কেউ চাইলে বাড়ি বসে অনলাইনেই নিজেদের রেজিস্ট্রেশন ও পেমেন্ট সংক্রান্ত তথ্য দেখে নিতে পারেন।
আরও পড়ুনঃ ষষ্ঠী থেকেই বন্ধ হয়ে যাচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট! পর্যটকদের জন্য জোর ধাক্কা
এর জন্য প্রথমে পিএম কিষাণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে। সেখানে গিয়ে ক্লিক ইউফ স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের পিএম কিষাণ যোজনার রেজিস্ট্রেশন নম্বর ও স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড দিতে হবে। শেষে ভেরিফিকেশনের জন্য গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে পোর্টালে সংশ্লিষ্ট কৃষকের রেজিস্ট্রেশন সংক্রান্ত উপলব্ধ তথ্য ও পেমেন্টের স্ট্যাটাস দেখা যাবে।

পিএম কিষাণ যোজনায় যোগ্য কৃষকদের বছরে মোট ৬ হাজার টাকা দেয় কেন্দ্র। মোট তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়। গত জুন মাসে পশ্চিমবঙ্গ থেকে প্রকল্পের ২৩ তম কিস্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুমান করা হচ্ছিল, অগাস্ট থেকে নভেম্বর পেমেন্ট সার্কেলের জন্য অক্টোবরেই টাকা আসতে পারে। যদিও এখনও অবধি সরকারিভাবে এই নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে স্পষ্ট করে বলা সম্ভব নয়।














