Durga Puja 2026 Live Updates

অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিশেষ হেলথ কার্ড! কী কী সুবিধা পাওয়া যাবে জানুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের (Anganwadi Worker) জন্য বিশেষ উপহার। বোধনের আগেই তাঁদের দেওয়া হল বিশেষ হেলথ কার্ড (Health Card)। ওষুধের উপর ৫০ শতাংশ ছাড়, হাসপাতালে ভর্তি হলে কোনও বেডের ভাড়া লাগবে না সহ আর কী কী সুবিধা পাওয়া যাবে জেনে নিন।

অঙ্গনওয়াড়ি কর্মীদের হেলথ কার্ডের সুবিধা | (Anganwadi Worker)

গ্রামীণ এলাকার মানুষের কল্যাণে সারা বছর নিরলস পরিশ্রম করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাঁদের সেই কাজের স্বীকৃতিস্বরূপ ১০ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সংবর্ধনা দিয়েছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। পাশাপাশি ৫২ জনের হাতে হেলথ কার্ড তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে হাসপাতালে ডাক্তার দেখাতে কোনও টাকা লাগবে না, ওষুধের উপর ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে এবং হাসপাতালে ভর্তি হলে কোনও বেডের ভাড়াও লাগবে না তাঁদের।

আরও পড়ুনঃ পুজোর মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি? কৃষকদের জন্য বড় আপডেট

প্রতিষ্ঠানের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্ত জানান, উৎসবের মরশুমে অঙ্গনওয়াড়ি কর্মীদের সমাজের প্রতি দায়বদ্ধতা অপরিসীম। সেই কারণে তাঁদের প্রচারবিমুখ অবদানকে জনগণের সামনে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাট্যকার কৌশিক সেন এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সারা বছর অঙ্গনওয়াড়ি কর্মীরা নানা কাজ করেন। বাড়ি বাড়ি ঘুরে গর্ভবতী প্রসূতি মায়েদের পুষ্টি সম্পর্কে নানা পরামর্শ দেন। পাশাপাশি বহু ঝুঁকিপূর্ণ গর্ভবতীদের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও করেন তাঁরা। এমনকি দরকার পড়লে শিশুদের পড়াশোনাও শেখান। সব মিলিয়ে যেন বাস্তবের দশভূজা তাঁরা।

Anganwadi worker
প্রতীকী ছবি

এদিকে পুজোর সময় বেশিরভাগ মানুষ যখন ঠাকুর দেখা, পরিবার-পরিজনদের নিয়ে আনন্দ করায় মত্ত থাকেন, তখন কাজে ব্যস্ত থাকেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। কাজের চাপে অনেক সময় ঠিকমতো ঠাকুর দেখার সুযোগও পান না তাঁরা। এবার তাঁদের জন্য পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে।

এছাড়া একাধিক অঙ্গনওয়াড়ি কর্মীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁদের হাতে হেলথ কার্ডও তুলে দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে যে যে পরিষেবা পাওয়া যাবে, তাতে তাঁদের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।