বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের ডাইরেক্ট ট্যাক্স কালেকশন (Direct Tax Collection) ১৩.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬-এর ১ এপ্রিল থেকে ১৪ অক্টোবর, ২০২৬ পর্যন্ত এই আদায়ে (India) ১৩.৩৮ লক্ষ কোটি টাকা বৃদ্ধি দেখা গেছে। এদিকে, এই বৃদ্ধির প্রধান কারণ হল কর্পোরেট কর আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি অর্থবর্ষে সংস্থা ও অন্যান্য করদাতাদের (Taxpayers) কাছ থেকে আদায় করা করের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে (Direct Tax Collection) ১৩.২১ শতাংশের বৃদ্ধি:
কর্পোরেট ট্যাক্স আদায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: জানিয়ে রাখি যে, এই বছর সংস্থাগুলি থেকে মোট কর্পোরেট কর আদায় ২০.৫৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায়, কর আদায়ের পরিমাণ ৫.৯৯ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এছাড়াও, ইন্ডিভিজুয়াল করদাতা, ফার্মস এবং হিন্দু অবিভক্ত পরিবার (HUFs) থেকে সংগৃহীত মোট নন-কর্পোরেট ট্যাক্স কর ৫.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬.৯২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়াও, শেয়ার বাজারে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স তথা STT থেকে আয়েও ব্যাপক বৃদ্ধি ঘটেছে। গত ১৪ অক্টোবর পর্যন্ত STT আদায় ৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৬,৮৪০ কোটি টাকায় পৌঁছেছে।

ট্যাক্স রিফান্ডের পরিমাণও বেড়েছে: উল্লেখ্য যে, সরকার সংশ্লিষ্ট সময়ে ২.৬৫ লক্ষ কোটি টাকা ট্যাক্স রিফান্ড দিয়েছে। এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৪.২২ শতাংশ বেশি। জানিয়ে রাখি যে, ট্যাক্স রিফান্ড হল সেই অর্থ যা একজন করদাতা তাঁর প্রকৃত ট্যাক্স লায়বিলিটির অতিরিক্ত জমা দেন এবং যা পরবর্তীতে সরকার ফেরত দেয়।
আরও পড়ুন: SBI-র গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ফের টান পড়বে পকেটে, বাড়তে চলেছে EMI-এর খরচ
গ্রস ট্যাক্স কালেকশনও বৃদ্ধি পেয়েছে: রিফান্ড বাদ দেওয়ার আগে, মোট ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬.০৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে সংস্থাগুলি থেকে ৭.৫৩ লক্ষ কোটি টাকা এবং ইন্ডিভিজুয়াল করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার (HUFs) থেকে ৮.০৩ লক্ষ কোটি টাকা কর আদায় করা হয়েছে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের পরাজয়! পঞ্চম T20-তে ভুল শুধরে সিরিজ জেতার লক্ষ্য শ্রেয়সের
এই কর সংগ্রহের মাধ্যমে ভারত সরকারের কোষাগারও উপচে পড়ছে। জানিয়ে রাখি যে, গত মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কর আদায় ১৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল।














