Durga Puja 2026 Live Updates

সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমেই আসবে Jio-র 6G পরিষেবা! রাখঢাক না রেখে কী জানালেন আকাশ আম্বানি?

Published on:

Published on:

What did Akash Ambani say about Reliance Jio's 6G launch?
Follow

বাংলা হান্ট ডেস্ক: 5G-র পর এবার 6G-র প্রসঙ্গেও রিলায়েন্স জিও-র বড় পরিকল্পনার বিষয়টি সামনে এসেছে। মূলত, জিও প্ল্যাটফর্মসের ম্যানেজিং ডিরেক্টর আকাশ আম্বানি (Akash Ambani) বৃহস্পতিবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে, দেশে (India) নেক্সট জেনারেশন কানেক্টিভিটি নিয়ে আসতে সংস্থাটি (Reliance Jio) সফটওয়্যার আপগ্রেড ব্যবহার করবে। সহজ কথায় বলতে গেলে, জিও-র 6G টেলিকম পরিষেবা মোবাইল টাওয়ার প্রতিস্থাপন করে নয়, বরং সেগুলিতে ইনস্টল করা ডিভাইসগুলির সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে গ্রাহকদের জন্য উপলব্ধ করা হবে।

কী জানালেন আকাশ আম্বানি (Akash Ambani)?

জিও 6G লঞ্চের প্রসঙ্গে আকাশ আম্বানি কী জানিয়েছেন: জানিয়ে রাখি যে, ANI-এর একটি রিপোর্ট অনুসারে, আকাশ আম্বানি বলেছেন, সংস্থার বর্তমান নেটওয়ার্ক পরিকাঠামো এবং জিও-র মূল প্রযুক্তি ভবিষ্যতের প্রযুক্তিগত পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি আরও বলেন যে, জিও-র প্রধান লক্ষ্য হল প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। যাতে ভারতীয়রা এর থেকে উপকৃত হতে পারেন। জিও-র পরবর্তী লক্ষ্যগুলির মধ্যে নিঃসন্দেহে 6G অন্যতম। আকাশ আম্বানি বলেছেন, নতুন পরিকাঠামো তৈরির পরিবর্তে সফটওয়্যার আপগ্রেড হিসাবে 6G চালু করা হবে।

জিওর গিগা মিমো রেডিও প্রস্তুত: সামগ্রিকভাবে, 6G চালুর জন্য জিও-র প্রস্তুতি এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি সম্পন্ন হওয়া ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও তাদের প্রি-6G স্ট্যাক এবং গিগা মিমো রেডিও প্রদর্শন করেছে। সংস্থাটি জানিয়েছে যে, ২০৩০ সালে যখন বিশ্বব্যাপী 6G স্ট্যান্ডার্ড চূড়ান্ত হবে, তখন ভারত এটি রোলআউট করা প্রথম দেশগুলির মধ্যে অন্যতম হবে। জিও দাবি করেছে যে, 6G নেটওয়ার্কের ক্ষমতা বর্তমান 5G-র চেয়ে ৫ গুণ পর্যন্ত বেশি হতে পারে।

আরও পড়ুন: ভরে উঠল সরকারের কোষাগার! ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে ১৩.২১ শতাংশের বৃদ্ধি, চমকে দেবে পরিসংখ্যান

ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও একটি কমন বেসব্যান্ড ইউনিটও প্রদর্শন করেছে যা 5G এবং 6G উভয়ই পরিচালনা করতে পারে। এই সমস্ত প্রচেষ্টা ইঙ্গিত দেয় যে জিও তার 6G পরিষেবা চালু করার জন্য ব্যাপকভাবে কাজ করছে। বলা হচ্ছে যে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে 6G মোবাইল নেটওয়ার্ক চালু করা যেতে পারে।

আরও পড়ুন: SBI-র গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ফের টান পড়বে পকেটে, বাড়তে চলেছে EMI-এর খরচ

BSNL-ও সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে 5G পরিষেবা শুরু করবে: উল্লেখ্য যে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-ও জিওর 6G পরিকল্পনার অনুরূপভাবে ভারতে তার 5G পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। BSNL গত বছর 4G পরিষেবা চালু করেছিল এবং সেই সময় জানিয়েছিল যে, BSNL-এর 4G নেটওয়ার্ককে শুধুমাত্র সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমেই 5G-তে রূপান্তর করা যাবে।