Durga Puja 2026 Live Updates

ষষ্ঠীর সকালেই বৃষ্টির চোখরাঙানি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভিজতে পারে?

Published on:

Published on:

Weather takes a turn before mahalaya
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ ষষ্ঠী। দুর্গাপুজোর ষষ্ঠী মানেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়া। সকাল থেকেই অনেকের প্যান্ডেল ঘোরার পরিকল্পনা রয়েছে। কিন্তু সেই আনন্দের মাঝে বৃষ্টি হলে সমস্যা হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার ষষ্ঠীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় সকাল থেকে আকাশ পরিষ্কার থাকতে পারে। কখনও রোদ, আবার কখনও মেঘ দেখা যেতে পারে। তবে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে পুজো দেখতে বেরোনোর আগে আবহাওয়ার দিকে নজর রাখা দরকার।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতায় (Kolkata Weather Update) সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে মেঘ থাকতে পারে। মাঝে রোদ উঠলেও দুপুরের পর কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি না হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম ও অস্বস্তি অনুভব হতে পারে। তাই ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে ছাতা রাখা ভালো।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-সহ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা প্রায় নেই। সকালে আকাশে মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে। আবহাওয়া মোটামুটি ভালোই থাকার সম্ভাবনা রয়েছে।

South Bengal weather rainfall alert again in various districts 17 September

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি পূরণ, পঞ্চমীতেই ঢুকল ৩৮% DA সহ বেতন, গালভরা হাসি সরকারি কর্মীদের মুখে

অর্থাৎ বলা যায়, আজ শুক্রবার ষষ্ঠীতে রাজ্যের বিভিন্ন জায়গায় রোদ ও মেঘ দেখা যেতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তাই প্যান্ডেল ঘুরতে বেরোনোর সময় সঙ্গে ছাতা রাখলে হঠাৎ বৃষ্টিতে সমস্যায় পড়তে হবে না।