দুর্গাপুজো মানেই পেটপুজো। সারাবছর নিয়ম মেনে ডায়েট বুঝে খাওয়াদাওয়া করলেও পুজোর কটা দিন অনিয়ম হয়েই থাকে। তবে শুধু যে আমিষ (Recipe) খাওয়া হয় এর তেমনটা কিন্তু একেবারেই নয়। অষ্টমীতে অঞ্জলি দিয়ে লুচি, সারাদিনই হয় নিরামিষ রান্না।
নিরামিষ নবরত্ন কোর্মার রেসিপি (Recipe)
এবার অষ্টমীতে লুচির সঙ্গে রাখুন নবরত্ন কোর্মা। নানান সবজি, পনির দিয়ে এই পদ একবার খেলে স্বাদ লেগে থাকবে জিভে। কীভাবে রাঁধবেন নবরত্ন কোর্মা, রইল রেসিপি-

নবরত্ন কোর্মার উপকরণ:
ফুলকপি- অর্ধেক
ক্যাপসিকাম- ১ টি
গাজর- ১ টি
বিনস- ৫০ গ্রাম
কড়াইশুঁটি- ১০০ গ্রাম
আলু- ২ টি
পনির- ২০০ গ্রাম
সাদা জিরে- ১ চামচ
গোলমরিচ- ১ চামচ
তেজপাতা- ১ টি
শুকনো লঙ্কা- ১ টি
কাজুবাদাম- ২০ গ্রাম
চারমগজ- ২ চামচ
পোস্ত- ১০ গ্রাম
আদা বাটা- ১ চামচ
টমেটো পিউরি- ১ টি
দুধ- ১ কাপ
গোটা গরম মশলা
আরো পড়ুন : কলকাতার পথে পথে পুলিশি নজরদারি,পঞ্চমীতেই গ্রেপ্তার ৩৩৪ জন
নবরত্ন কোর্মার প্রণালী: প্রথমে কাজুবাদাম, চারমগজ, পোস্ত একঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। এবার ফুলকপি, গাজর, বিনস, আলু, পনির টুকরো করে নিতে হবে। এবার সবজিগুলি (Recipe) সেদ্ধ করে নিন। অন্যদিকে পনির হালকা ভেজে তুলে নিন। এবার গোটা গরম মশলা, আদা বাটা আর টমেটো পিউরি দিয়ে একটু কষিয়ে দিয়ে দিন সবজি এবং স্বাদমতো নুন।
আরো পড়ুন : অষ্টমীর দিন এভাবে বানান নিরামিষ আলু পনিরের ডালনা, মুখে লেগে থাকবে
সবটা ভালো করে মিশিয়ে কাজু পোস্ত বাটা দিয়ে দিন। ৩-৪ মিনিট ভালো করে কষিয়ে এক কাপ দুধে দিয়ে দিন। দুধ ফুটে উঠলে স্বাদমতো চিনি দিয়ে নামিয়ে নিন নবরত্ন কোর্মা।














