Durga Puja 2026 Live Updates

আর অপেক্ষা করতে হচ্ছে না! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেই ভারতীয় দলে ফিরছেন ভুবনেশ্বর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলে (Indian Cricket Team) প্রত্যাবর্তন ঘটলো অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar)। আজই আনুষ্ঠানিকভাবে তার ভারতীয় দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ১৬ই অক্টোবর বিসিসিআই ৩৬ বছর বয়সী এই পেসারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের নির্ণায়ক পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের টি-টোয়েন্টি দলে জরুরি বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের চতুর্থ ম্যাচে দলের বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং কাঁধে চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন। তার পরিবর্ত পেসার হিসেবেই ভুবনেশ্বর কুমারকে ভারতীয় দলে ফেরানো হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মত আইপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন অভিজ্ঞ ক্রিকেটার।

bhuvneshwar kumar strikes for RCB in IPL

আর কয়েকদিনের মধ্যেই নিউজিল্যান্ডের মাটিতে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে উড়ে যাবে ভারতীয় দল। সেই সিরিজে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন আগেই নিশ্চিত করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু এবার তার আগেই চলতি সিরিজে মাঠে ফিরতে চলেছেন ভুবি। ২০২২ সালে ভারতের জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন ভারতীয় ক্রিকেটের মুলস্রোত থেকে। কিন্তু তারপর একাধিকবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ভারতের জার্সি ফের একবার গায়ে চাপানোর সুযোগ অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন: হার্দিকে মোহভঙ্গ! ফের একবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা?

ভুবনেশ্বর কুমার দলে ফিরে আসার পেছনে বড় ভূমিকা রেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তার কাটানো টানা দুটি অসাধারণ মরশুম। বিশেষ করে আইপিএল ২০২৬ মরশুমে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। ১৬ টি ম্যাচে ৭.৯৫ ইকোনমি রেটে ২৮ টি উইকেট নিয়ে তিনি আরসিবি-কে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন: ভারতকে জেতাতে না পারলেও কোহলিদের ক্লাবে ঢুকলেন স্যামসন! ছুঁলেন অভিনব মাইলফলক

সাম্প্রতিক অতীতে তরুণ ক্রিকেটারদের দিয়ে গড়া ভারতীয় বোলিং আক্রমণ ভারতের ব্যাটিং-বান্ধব উইকেটে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তারা নিয়মিতভাবে ২০০-এর বেশি রান খরচ করেছে। এই অবস্থায় ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য সম্পদ হয়ে উঠতে পারে।