বাংলা হান্ট ডেস্ক: ভোজন রসিক মানুষদের কাছে নানান রকম খাবার খাওয়ার ইচ্ছা থাকে। তারপর আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে এ পুজোর মরশুমে ইলিশ খাওয়ার ইচ্ছে আপনারও হবে। তবে এ পুজোর সময় আপনি যদি চান ইলিশ মাছ দিয়ে ভিন্ন স্বাদের এই রেসিপিটি খেতে তাহলে প্রতিবেদনটি আগে দেখুন। রইল ওপার বাংলার বিখ্যাত বরিশালি ইলিশের রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ (Recipe)
পুজোর সময় আপনি যদি চান অল্প সময়ের মধ্যে সুস্বাদু কোন খাবার তৈরি করতে তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। সপ্তমী হোক অথবা পুজোর যে কোনদিন বানিয়ে ফেলতে পারেন ইলিশের এই সুস্বাদু পদটি। রইল আজকে প্রতিবেদনে বানানোর সহজ রেসিপি (Recipe)।

আরও পড়ুন: ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে গেলে কী করবেন? জানাল কলকাতা পুলিশ
উপকরণ:
ইলিশ মাছ: ৬টি
কালো সর্ষে: এক টেবিল চামচ
হলুদ সর্ষে: এক টেবিল চামচ
নারকেল: বাটা ৪ টেবিল চামচ
দই: ১০০ গ্রাম
কালোজিরে: হাফ চা চামচ
কাঁচালঙ্কা: ৫টি
নুন: স্বাদ মতো
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো: হাফ চা চামচ
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
প্রণালী: প্রথমে মাছগুলোকে ধুয়ে নিন। এরপর তার মধ্যে হলুদ ও নুন দিয়ে মাখিয়ে রাখুন। তারপর ১৫ মিনিট গরম জলে সর্ষের দানা ভিজিয়ে রাখতে হবে। এরপর সেটিকে বেটে নিন নুন দিয়ে। তারপর একটি পাত্রে ভালোভাবে দই ফেটিয়ে রাখুন। এরপর বেটে রাখা সর্ষের মধ্যে নারকেল বাটা ও দই দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। তারপর তার মধ্যে পরিমাণমতো নুন, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশ্রণটি ঘেটে নিন। তারপর কড়াইতে তেল গরম করে সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর ওই মিশ্রণ থেকে তেল বেরিয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বরিশালি ইলিশ (Recipe)।














