বাংলা হান্ট ডেস্কঃ নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি মোটা তহবিল গড়ে তুলতে চান? তাহলে আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে পোস্ট অফিস। এখানে প্রায় সব বয়সের মানুষের জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। এর মধ্যে অন্যতম পোস্ট অফিস পিপিএফ স্কিম (Post Office PPF Scheme) তথা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)। এখানে পরিকল্পনা করে বিনিয়োগ করলে প্রায় ১ কোটি টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
পোস্ট অফিস পিপিএফ স্কিমের হিসাব | (Post Office PPF Scheme)
পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডের একাধিক সুবিধা রয়েছে। এখানে দীর্ঘমেয়াদে টাকা জমালে যেমন বিপুল রিটার্ন পাওয়া যায়। তেমনই কর ছাড়ের সুবিধাও রয়েছে। পিপিএফ স্কিমে আয়কর আইনের ৮০সি ধারায় বছরে সর্বাধিক ১.৫ লাখ টাকা অবধি কর ছাড়ের সুবিধা মেলে। যদি পুরনো কাঠামো বেছে নেওয়া হয়।
আরও পড়ুনঃ ফ্রি-তে পাবেন LPG কানেকশন! উজ্জ্বলা যোজনায় কীভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় নথিপত্র জানুন
পাশাপাশি পোস্ট অফিস পিপিএফ স্কিমের অন্যতম একটি সুবিধা হল এর EEE স্ট্যাটাস। অর্থাৎ নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিনিয়োগকৃত টাকা, এর উপর অর্জিত সুদ ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় সম্পূর্ণ টাকা তিনটিই করমুক্ত। সব মিলিয়ে ভালো টাকা কর বাঁচানোর সুযোগ পান বিনিয়োগকারীরা।
বর্তমানে পোস্ট অফিস পিপিএফ স্কিমে বছরে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। প্রকল্পের মেয়াদ ১৫ বছর। তবে বিনিয়োগকারী চাইলে ১৫ বছর পর ৫-৫ বছরের জন্য মেয়াদ বাড়াতে পারেন। বছরে মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করতে হয় ও সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে।

কোনও বিনিয়োগকারী ১৫ বছর ধরে দেড় লাখ টাকা করে জমা করলে মোট ২২.৫০ লাখ টাকা জমা হবে। মেয়াদপূর্তির সময় সুদ সহ ৪০,৬৮,২০৯ টাকা ফেরত পাওয়া যাবে। এরপর ৫-৫ বছরের জন্য স্কিমের মেয়াদ বাড়ানো হলে সম্পূর্ণ মেয়াদ হবে ২৫ বছর। সেক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ হবে ২৭.৫০ লাখ টাকা। মেয়াদপূর্তির সময় সুদ সহ ১,০৩,০৮,০১৫ টাকা রিটার্ন পাওয়া যাবে।
এক্ষেত্রে বলে রাখি, এই হিসাব বছরে ৭.১ শতাংশ সুদের হারের উপর ভিত্তি করে করা হয়েছে। পরবর্তীতে পোস্ট অফিস পিপিএফ স্কিমের সুদের হার বদলালে রিটার্নের পরিমাণও বদলাবে।














