বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) উপভোক্তার সংখ্যা আরও বেড়েছে। অক্টোবর মাসে নতুন করে আরও প্রায় ৮ লক্ষ মহিলার নাম উপভোক্তা তালিকায় যুক্ত হয়েছে বলে খবর। এরপরেও যেসব যোগ্য মহিলা এই প্রকল্পের (Government Scheme) টাকা পাননি, তাঁরা এবার কী করবেন জেনে নিন।
এখনও অন্নপূর্ণা যোজনা না পেলে কী করবেন? | (Annapurna Yojana)
সেপ্টেম্বর মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছিল। অক্টোবর মাসে সেই তালিকায় নতুন করে আরও প্রায় ৮ লক্ষ নাম যুক্ত হয়েছে। পঞ্চমী থেকেই তাঁদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে বলে খবর।
আরও পড়ুনঃ ICU-র চক্করে রোগীদের ভোগান্তি অতীত! সব সরকারি-বেসরকারি হাসপাতালকে বড় নির্দেশ স্বাস্থ্য দফতরের
এই বিষয়ে রাজ্য সরকারের এক পদস্থ আধিকারিক জানান, অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ২ কোটি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে নানা কারণে বেশ কিছু আবেদন বাতিল হয়েছে। মহালয়ার আগে প্রায় দেড় কোটি মহিলা এই প্রকল্পের আর্থিক সহায়তা পেয়েছিলেন। এখনও কয়েক হাজার আবেদনের ভেরিফিকেশন চলছে।
এদিকে এখনও যারা অন্নপূর্ণা যোজনা পাননি, তাঁদের প্রথমেই আবেদনের বর্তমান স্ট্যাটাস চেক করা উচিত। আবেদন যাচাইয়ের কাজ যদি বাকি থাকে বা অনুমোদন সম্পূর্ণ না হয়, তাহলে টাকা পেতে দেরি হতে পারে। পাশাপাশি অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, একথা জানানোর পরেও যদি অ্যাকাউন্টে টাকা জমার তথ্য স্পষ্ট না থাকে, তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করুন। দরকারে সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।

অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলা মহলে উদ্বেগের পরিবেশ তৈরি হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, সকল যোগ্য মহিলা ৩ হাজার টাকা করে পাবেন। একজনও বঞ্চিত হবে না বলে একাধিকবার আশ্বাস দিয়েছেন তিনি। এবার অক্টোবর মাসে নতুন করে যুক্ত হল প্রায় ৮ লক্ষ মহিলার নাম। ভেরিফিকেশন সম্পন্ন হলে আরও যোগ্য আবেদনকারীর নাম যুক্ত হবে বলে মনে করা হচ্ছে।














