Durga Puja 2026 Live Updates

পোস্ট অফিসের কোন স্কিমে ৫০ হাজার রাখলে বেশি রিটার্ন? সহজ হিসাব বুঝুন

Published on:

Published on:

Post Office KVP vs NSC which scheme has better return
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পোস্ট অফিসে একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Post Office Schemes) রয়েছে। সেখানে সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। এমনই দু’টি স্কিম হল কিষাণ বিকাশ পত্র ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (Post Office KVP vs NSC)। ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে এই দুই প্রকল্পের মধ্যে কোনটিতে বেশি রিটার্ন পাওয়া যাবে জেনে নিন।

কিষাণ বিকাশ পত্র ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের হিসাব | (Post Office KVP vs NSC)

পোস্ট অফিস জনপ্রিয় স্কিমগুলির মধ্যে একটি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। অন্যদিকে কিষাণ বিকাশ পত্রকে অনেকে আবার মানি ডাবল স্কিম বলেন। কারণ এখানে বিনিয়োগকৃত অর্থের দ্বিগুণ ফেরত পাওয়া যায়। পোস্ট অফিসের এই দুই প্রকল্পেরই বেশ কিছু সুবিধা রয়েছে।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনাই দেখাল দিশা! গোঁসাইডাঙা গ্রামে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন মহিলাদের

পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও কিষাণ বিকাশ পত্র, দু’টিই সঞ্চয় প্রকল্প হলেও এর মেয়াদকাল ও সুদের হার আলাদা। বর্তমানে এনএসসিতে বছরে ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সেখানে কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৭.৫ শতাংশ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মেয়াদ পাঁচ বছর। তবে কিষাণ বিকাশ পত্রের ১১৫ মাস তথা ৯ বছর ৭ মাস।

এবার ধরে নেওয়া যাক, কোনও বিনিয়োগকারী ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে চান, তাহলে বছরে ৭.৭ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হার অনুযায়ী ৫ বছর পর তিনি সুদ হিসেবে ২২,৪৫০ টাকা পাবেন। মূল বিনিয়োগ ও সুদ সহ মোট রিটার্ন হবে ৭২,৪৫০ টাকা।

অন্যদিকে কিষাণ বিকাশ পত্রে ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে এই প্রকল্পটি ৯ বছর ৭ মাস পর ম্যাচিওর হবে। সেই সময় বিনিয়োগের দ্বিগুণ অর্থাৎ ১ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যাবে।

এছাড়া করছাড়ের দিক থেকেও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও কিষাণ বিকাশ পত্রে বেশ কিছু পার্থক্য আছে। বিনিয়োগকারী পুরনো কর ব্যবস্থা বেছে নিলে এনএসসি-তে বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে আয়কর আইনের ৮০সি ধারায় করছাড়ের দাবি করা যেতে পারে। কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে এই ধারা অনুযায়ী করছাড়ের সুবিধা পাওয়া যায় না।

Post Office KVP vs NSC

তবে জেনে রাখা দরকার, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও কিষাণ বিকাশ পত্র, দুই স্কিম থেকে প্রাপ্ত সুদই করযোগ্য। বিনিয়োগকারীর মোট বার্ষিক আয়ের সঙ্গে এই সুদ যুক্ত হবে ও প্রযোজ্য করের স্ল্যাব অনুসারে তার উপর কর দিতে হতে পারে।

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, দুই প্রকল্পেরই একাধিক সুবিধা আছে। তবে দু’টির মধ্যে কোনটি বেশি ভালো তা নির্ভর করে বিনিয়োগকারীর প্রয়োজন, অর্থনৈতিক অবস্থা সহ নানা ফ্যাক্টরের উপর। সেই কারণে সবদিক বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।