Durga Puja 2026 Live Updates

লক্ষ্মীপুজোয় ছাতা নিয়ে বেরোবেন? বাংলার আবহাওয়া নিয়ে মিলল নতুন পূর্বাভাস

Published on:

Published on:

South Bengal Weather office has spoken out regarding the rain forecast
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজ মহানবমী। রাস্তায় এখনও ঠাকুরের দেখার ঢল চোখে পড়ার মতন দেখা যাচ্ছে। তাই ঠাকুর দেখতে বেরোনোর আগে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া কেমন থাকবে তা আজকের প্রতিবেদনে আলোচনা করা হল । পাশাপাশি যেখানে সপ্তমী সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছিল। তারপর থেকে আপাতত ভাবে পূর্বাভাস পরিষ্কারই রয়েছে। তবে নবমীর দিন বৃষ্টি হবে কিনা তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ঘটছে। সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পাশাপাশি মাঝেমধ্যে আকাশে মেঘ দেখা দিলেও এরমধ্যে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে মঙ্গলবার উৎসবের মরশুমে সপ্তমী অষ্টমীর পর আবহাওয়ার বদল বদলে গিয়েছে। আপাতত ল এই পুজোর মরশুমে সুখবর। কারণ পুজোয় আর কোন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এমনটাই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

South Bengal Weather office has spoken out regarding the rain forecast

আরও পড়ুন: পুজোর রাতে বাড়ি ফিরতে চিন্তা নেই, বারুইপুর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন

তবে অষ্টমীর মত নবমীতে বাংলার আকাশ সম্পূর্ণ মেঘ মুক্ত থাকবে। সকাল থেকেই দেখা যাবে রোদ। পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, নবমীর দিন ও দশমীর দিন দিনভর র দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাই ছাতা বা রেনকোট নিয়ে না বেরিয়ে ভালোভাবেই ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া ও সুস্থ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিকেলের দিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। যার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারের মতন কিছু এলাকা। তবে দুর্গা পুজোর পর লক্ষ্মীপূজোর সময়ও বঙ্গ জুড়ে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।