বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে চলা ক্রিকেটারের নাম ঈশান কিষাণ (Ishan Kishan)। ২০২৬ সালটা এই ফরম্যাটে যেন স্বপ্নের মতো কাটছে তার। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে জাতীয় দলে প্রত্যাবর্তন, তারপরে ভারতের বিশ্বকাপ ও এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তারকা কিপার ব্যাটার। এবার চলতি বছরে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) একটি বিরাট রেকর্ড ভেঙে নিজের নামে করে নিলেন এই তারকা।
বৃষ্টির কারণে ব্যাঙ্গালোরের মাটিতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হয়েছে ২-২ ফলে অমীমাংসিত ভাবে। কিন্তু গত শনিবার এই ম্যাচে ভারতের ব্যাটিংয়ের সময় ১০ বলে ৩০ রান করেছিলেন ঈশান। তার ইনিংসটি সাজানো ছিল ৩ টি চার ও ২ টি ছক্কা দিয়ে। আর এই ইনিংসটি খেলেই সূর্যকুমার যাদবকে পেছনে ফেলে দিয়েছেন তিনি।

এতদিন ভারতীয় দলের হয়ে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি চার ও ছক্কা মারার রেকর্ডটি ছিল সূর্যকুমার যাদবের নামের পাশে। ২০২২ সালে অসাধারণ ফর্মে ছিলেন তিনি। সেই সময় এক বছরে মোট ১৭৪ টি বাউন্ডারি মারার রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু চলতি বছরে ১৭৭ টি বাউন্ডারি মেরে তাকে আপাতত পেছনে ফেলে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: হাতে মাত্র ৫টি ম্যাচ, শচীনের এই বিশেষ রেকর্ড ছুঁতে গেলে নিজের সেরা ক্রিকেট খেলতে হবে বিরাট কোহলিকে
আর শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে চলতি বছরে ২০০ টি বাউন্ডারি মারার রেকর্ড গড়ার সুযোগও তার সামনে থাকছে। নিউজিল্যান্ডের মাটিতে এখনও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেই পাঁচ ম্যাচে নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারছে এই রেকর্ড আর অধরা থাকবে না ঈশানের কাছে।
আরও পড়ুন: বোকার মতো দল নির্বাচন করছে BCCI! এই ক্রিকেটারকে দলে দেখে রেগে আগুন প্রাক্তন ভারতীয় ওপেনার
এইমুহূর্তে ভারতীয় দলের দুই নিয়মিত ওপেনার অভিষেক শৰ্মা ও সঞ্জু স্যামসন ব্যাট হাতে একেবারেই ধারাবাহিক নন। একটি ভালো ইনিংসের পর বেশ কিছু ম্যাচে তাদের ব্যর্থ হতেও দেখা যায়। কিন্তু এই তালিকায় এক আশ্চর্য ব্যতিক্রম ঈশান। মোটামুটি প্রতিটি টুর্নামেন্ট বা প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজে তিনি ধারাবাহিকভাবে রান করে চলেছেন। তার এই পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিচ্ছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে।














