Durga Puja 2026 Live Updates

বিসর্জনের জন্য চক্ররেলে রদবদল, ঘুরপথে চলবে একাধিক লোকাল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আজ দশমী। বিদায়ের সুর বেজে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মণ্ডপ এবং বনেদি বাড়িগুলির প্রতিমা বিসর্জনের পর্ব, যা চলবে আগামী কয়েকদিন ধরে। একথা মাথায় রেখেই চক্ররেল (Durga Puja 2026) নিয়ে বড় ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন।

বিসর্জনের (Durga Puja 2026) জন্য চক্ররেলে পরিবর্তন

প্রতিমা বিসর্জন ঘিরে চক্ররেল সংলগ্ন একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে। ২৫ অক্টোবর পরিষেবা স্বাভাবিক হলেও ২৬ ও ২৭ অক্টোবর ফের লক্ষ্মীপুজোর প্রতিমা বিসর্জন উপলক্ষে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

Several changes in circular rail due to Durga Puja 2026

দেখে নিন তালিকা: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩০১২২, ৩০৩১২, ৩০৩১৪ ইএমইউ লোকালগুলি টালা স্টেশন পর্যন্ত চলবে। ৩০৩৩১, ৩০১১১, ৩০৩১৩ এই ৩ ট্রেন ২১ থেকে ২৪ অক্টোবর এবং ২৬-২৭ অক্টোবর টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ওই নির্দিষ্ট দিনগুলিতে ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।

 আরও পড়ুন : দুই ফরম্যাট, সামনে এক অনন্য রেকর্ড! কোহলি ও বুমরার সামনে সুযোগ নিউজিল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস লেখার

ঘুরপথে চলবে ট্রেন: নির্দিষ্ট দিনগুলিতে (Durga Puja 2026) ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ হয়ে মাঝেরহাটের দিকে চালানো হবে। অন্যদিকে ৩০১৩৫, ৩০৩৫৩ মাঝেরহাট-রানাঘাট ও মাঝেরহাট-দত্তপুকুর লোকাল (Circular Rail) মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুরগাছি রোড হয়ে ঘুরপথে চলবে। ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে কাঁকুড়গাছি রোড হয়ে চলবে। ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদী বাগ লোকাল মাঝেরহাটেই যাত্রা শেষ করবে। ৩০৪৫১ বিবাদী বাগ-বারুইপুর লোকাল রওনা হবে মাঝেরহাট থেকে।

আরও পড়ুন : ইছামতীতে ঐতিহ্যবাহী বিসর্জন ঘিরে দর্শনার্থীদের ঢল, আঁটোসাঁটো নিরাপত্তা টাকিতে

অন্যদিকে ৩০১৪৪ গেদে-মাঝেরহাট লোকালকে ঘুরপথে শিয়ালদহ উত্তরে যাত্রা শেষ করানো হবে। ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি লোকাল শিয়ালদহ উত্তর থেকে যাত্রা শুরু করবে। মূলত প্রতিমা বিসর্জন চলাকালীন রেললাইন সংলগ্ন গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়া ভিড় সামলাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।