বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি একজন রেশন কার্ড অধিকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ (Ration Card)। কারণ আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকলে আপনি যদি সেটি পরিবর্তন করতে চান তার জন্য একটি সহজ ব্যবস্থা রয়েছে। যেটি আজকে প্রতিবেদনে আলোচনা করা হল।
রেশন কার্ডে নম্বর আপডেট, জানুন পদ্ধতি (Ration Card)
রেশন কার্ড (Ration Card) অধিকারী তাদের রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মাধ্যমে সংক্লিষ্ট সরকারি অ্যাপ ব্যবহার করে অথবা স্থানীয় রেশন অফিসে গিয়ে মোবাইল নম্বর আপডেট করতে পারেন। এবার এক নজরে দেখে নিন কিভাবে সেটি সহজে করবেন।
মেরা বেশি ম্যাপের মাধ্যমে কিভাবে মোবাইল নম্বর আপডেট করবেন:
প্রথমে গুগল প্লে স্টোর থেকে অফিসিয়াল ‘মেরা রেশন’ অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটি খুলুন এবং আপনার রেশন কার্ড বা সুবিধাভোগী সংক্রান্ত তথ্য দেখুন। যদি মোবাইল নম্বর আপডেট করার বিকল্পটি থাকে, তবে প্রয়োজনীয় তথ্যগুলো সেখানে দিন। একটি ওটিপি ব্যবহার করে আপনার নম্বরটি যাচাই করুন। সঠিক তথ্য দেওয়ার পর, নির্দেশাবলি অনুসরণ করে আবেদনটি জমা দিন। আপনার মোবাইল নম্বর আপডেট হয়ে গেলে আপনি একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

আরও পড়ুন: মাছ-মাংস থেকে মিষ্টি, পুজোয় সরকারি হাসপাতালে বিশেষ খাবারের আয়োজন
হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে মোবাইল নম্বর আপডেট করবেন:
রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরটি সংগ্রহ করুন। সেখানে কী কী পরিষেবা পাওয়া যায়, তা জানতে একটি বার্তা পাঠান।
মোবাইল নম্বর আপডেট করার বিকল্পটি নির্বাচন করুন (অথবা অভিযোগ জানানোর বিকল্পটি বেছে নিতে পারেন)। দপ্তরের দেওয়া নির্দেশাবলি অনুসরণ করুন। আপনার মোবাইল নম্বর আপডেট হয়ে গেলে, আপনার মোবাইল ফোনে একটি বিজ্ঞপ্তি আসবে (Ration Card)।














