Durga Puja 2026 Live Updates

‘আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসবে না’ কংগ্রেসকে তীব্র আক্রমণ অমিত শাহের

Published on:

Published on:

Amit Shah says Congress Will not come in power in coming 30 Years
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের SIR পক্রিয়ার অনিয়ম থেকে শুরু রকে ‘ভোটচুরি’ এর অভিযোগে অভুযুক্ত জ্ঞানেশ কুমারের সাথে সাম্প্রতিক ফ্রান্সের বিক্ষোভের যোগসূত্র রয়েছে! এমনটাই দাবি করেছে ফক্স নিউজ নামক এক আমেরিকার সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিজেপি ও কংগ্রেসের (BJP – Congress Political Tension) রাজনৈতিক টানাপোড়েন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই প্রসঙ্গে সাফ জানিয়ে দেন আগামী তিন দশকেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না।

বিস্ফোরক দাবি মার্কিন সংবাদ মাধ্যমের!

বর্তমানে SIR পক্রিয়া বাতিলের দাবি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন চলছে দেশের একাধিক জায়গায়। কংগ্রেসের পক্ষ থেকেও বিগত ১৩ই অক্টোবর মিছিল হয়েছিল দিল্লিতে, যার নেতৃত্ব দিয়েছিলেন রাহুল গান্ধী। ইতিমধ্যে ইন্ডি জোটও পথে নেমেছে একই দাবি নিয়ে। যদিও উৎসবের সময় এসে যাওয়ায় বিক্ষোভ ও প্রদিবাদ কিছুটা ফিকে পড়ে গিয়েছিল। তবে যতক্ষণ পর্যন্ত জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে পাল্টা দাবি ইন্ডিয়া জোটের।

মার্কিন সংবাদ মাধ্যমের দাবি

ফক্স নিউজের একটি ডিজিটালেরর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত, ফ্রান্স, ইতালি মিলিয়ে মোট ১৩টি দেশের ১১০টি সংগঠন চিহ্নিত হয়েছে। এই সংগঠনগুলি যুবসমাজের মধ্যে বিক্ষোভের সংযোগ স্থাপন করেছে। আর এই সমস্ত বিক্ষোভের সমন্বয়ের ভিত্তিতেই আন্দোলন হচ্ছে। উদাহরণস্বরূপ, ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিস বা IP নামক একটি গ্রূপকেও চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুনঃ পুলিশ হোক বা কমিটি, কাউকে রেয়াত নয়! সামনে এল চোরবাগানের দুর্ঘটনার তদন্তের আপডেট

দাবি করা হচ্ছে, সম্প্রতি ফ্রান্সে হওয়া হিংসাত্মক আন্দোলন ও ভারতে চলা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের সমন্বয়ও এই সংগঠনটিরই কাজ। একইসাথে শ্রমিক সংগঠন থেকে শুরু করে কমিউনিস্ট, ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর ‘রেড গ্রিন নেটওয়ার্ক’ এই আন্দোলনগুলির সাথে জড়িত বলে জানানো হয়েছে। এক্ষেত্রে অভিযোগের আঙ্গুল উঠেছে প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামক একটি বামপন্থী নেটওর্য়াকের দিকে।

বিজেপির কটাক্ষ ও কংগ্রেসের জবাব

আমেরিকান সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনের ভিত্তিতে কংগ্রেসের বিরুদ্ধে সুর ছড়িয়েছে বিজেপি। তাঁদের মতে, মার্কিন মিডিয়ার রিপোর্টই প্রমাণ করে কংগ্রেস বিদেশী শোকদিদের সাহায্যে ভারতের অন্দরে অরাজকতা সৃষ্টি করতে চাইছে ও সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। একইসাথে রাহুল গান্ধীকে ‘গদ্দার’ ও ‘দেশদ্রোহী’ বলেছেন।

বিজেপির অভিযোগের পাল্টা কংগ্রেসের নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, মোদী সরকার মিথ্যে প্রচারের মাধ্যমে জনগণের নজর ঘোরানোর চেষ্টা করছে। আসলে SIR এ হওয়া অনিয়ম ও ভোটচুরি দুটোর কোনোটাই ভিত্তিহীন বা মনগড়া কোনো অভিযোগ না। দুটোই প্রমাণিত, যার ফলে বর্তমানে ১০ কোটিরও বেশি ভারতীয়দের নাগরিকত্ব প্রশ্নের মুখ।