Durga Puja 2026 Live Updates

রেকর্ড ভিড় শিয়ালদহে, পুজোয় কোন স্টেশনে কত যাত্রী সমাগম হল?

Published on:

Published on:

A recreation complex is set to be built at Sealdah
Follow

বাংলাহান্ট ডেস্ক : এবার পুজো পরিক্রমায় ট্রেনের (Indian Railways) বিশেষ ভূমিকা থেকেছে। বিভিন্ন রুটে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের দিক দিয়ে বেশ কিছু নতুন রেকর্ডও গড়েছে এবারের পুজো। গত বছরের রেকর্ডকে ছাপিয়ে চলতি বছর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে যাতায়াত করেছেন প্রায় ২,৬৩,৩৯,৬৯৮ জন যাত্রী।

গত বছরের তুলনায় যাত্রী বেড়েছে এবার রেলে (Indian Railways)

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এ বছর যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ৩৩.৪৪ শতাংশ। শিয়ালদহ, দমদম, বিধাননগর রোড, বালিগঞ্জ, সোনারপুর, কল্যাণীর মতো বড় স্টেশনে উল্লেখযোগ্য যাত্রী সমাগম দেখা গিয়েছে। বিশেষ করে কল্যাণীতে এই পুজোর সময় যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ১৪.০১ শতাংশ।

Indian Railways report of crowd in Durga Puja

শিয়ালদহ স্টেশনে কত যাত্রী: রেল সূত্রে খবর, পুজোর দিনগুলিতে সবথেকে বেশি যাত্রী সমাগম হয়েছে শিয়ালদহ স্টেশনে। পুজোর ৫ দিন মিলিয়ে শিয়ালদহ স্টেশন থেকে যাতায়াত করেছেন প্রায় ৩২ লক্ষ ৯০ হাজার যাত্রী। গত বছর যাত্রী সংখ্যা ছিল ২৯ লক্ষ ১২ হাজার।

আরও পড়ুন : পুজোর শুরুতেই লক্ষ্মীলাভ, ফের কবে আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনার জন্য?

ভিড়ের নিরিখে কে কোথায়: ভিড়ের নিরিখে এরপরেই রয়েছে দমদম। চলতি বছর এখানে যাত্রী সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১১ হাজার। বিধাননগরে (Indian Railways) যাতায়াত করেছেন প্রায় ৬ লক্ষ ৮৭ জন যাত্রী। পিছিয়ে নেই সোনারপুর, বালিগঞ্জ এর মতো স্টেশনও। এ বছর পুজোয় সোনারপুরে যাত্রী সংখ্যা ছিল ৫ লক্ষ ১০ হাজার। সেখানে বালিগঞ্জে সংখ্যাটা ছিল ৪ লক্ষ ৪৫ হাজার।

আরও পড়ুন : নাড়ু-মোয়া নয়, মা লক্ষ্মীর প্রিয় মিষ্টি রাখুন কোজাগরী পুজোয়, রইল রেসিপি

শিয়ালদহের ডিআরএম বলেন, দুর্গাপুজোয় বিপুল যাত্রী সংখ্যা সফল ভাবে পরিচালনা করা গিয়েছে। আধিকারিক, কর্মী থেকে সামনের সারির কর্মীদের ধন্যবাদ দিয়েছেন তিনি।