Durga Puja 2026 Live Updates

সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! মঙ্গলবার থেকে বৃষ্টি, বুধবার দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে

Updated on:

Updated on:

South Bengal weather cyclone intensifying at sea
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোয় বৃষ্টি না হলেও, ফের বঙ্গোপসাগরে উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় বদল আসতে পারে। পাশাপাশি সোমবার রাজ্যের আবহাওয়া স্বাভাবিক থাকলেও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হতে পারে। পাশাপাশি ভিজতে পারে কলকাতাও।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather):

সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)। তবে মঙ্গলবার বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ, মঙ্গলবার বিকেল থেকে- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

South Bengal weather cyclone intensifying at sea

আরও পড়ুন: নিরামিষ দিনে জমিয়ে খান পনির ভাপা, পেঁয়াজ-রসুন ছাড়াই হবে দুর্দান্ত স্বাদ

তবে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সকালে অন্ধ্রপ্রদেশে উপকূলের কাছে পৌঁছিয়ে যেতে পারে এই ঝড়টি। এই ঝড়টি বাপটলা ও বিশাখাপত্তনম এর মধ্যে ও অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করা সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দমকা হওয়ার বেগ পৌঁছাতে পারে ১৪০ কিলোমিটার পর্যন্ত। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব শুধু অন্ধপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। পশ্চিমবঙ্গের উপকূলেও ঝড়ো হাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গ সংবাদ থেকে বুধবার পর্যন্ত জেলাগুলো মূলত শুষ্কই থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে বেশি দেখা দিতে পারে। পাশাপাশি বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ধস নামানো আশঙ্কা রয়েছে। তাই এই সময় যারা সেখানে ঘুরতে যাবেন বা রয়েছেন তাদেরকে সর্তকে থাকার কথা আগাম জানিয়েছেন আবহাওয়া দপ্তর।