Durga Puja 2026 Live Updates

একধাক্কায় সাতগুণ বাড়বে পেনশন! অবসরপ্রাপ্তদের জন্য বড় সুখবর

Published on:

Published on:

Minimum pension hike under EPFO
Follow

বাংলা হান্ট ডেস্ক : অবসরের পর নিয়মিত আয়ের বড় ভরসা মাসিক পেনশন (Pension)। কিন্তু বাজারদর যে হারে বাড়ছে, তাতে মাত্র এক হাজার টাকা পেনশন পেয়ে সংসার চালানো নিয়ে সমস্যায় পড়ছেন বহু প্রবীণ। তাঁদের দীর্ঘদিনের দাবি, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পেনশনের অঙ্ক বাড়াক কেন্দ্র। এবার সেই দাবিকে ঘিরেই নতুন করে আশার সঞ্চার হয়েছে। আগামী মাসে EPFO-র গুরুত্বপূর্ণ বৈঠকে পেনশন বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসতে পারে বলে জানা যাচ্ছে।

বাড়তে চলেছে পেনশন (Pension) ?

এমপ্লয়িজ পেনশন স্কিম বা EPS-এর অধীনে বর্তমানে যোগ্য পেনশনভোগীদের ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকা। এই অঙ্ক ২০১৪ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। দীর্ঘ সময় ধরে পেনশনভোগী ও বিভিন্ন কর্মী সংগঠন এই সীমা বাড়ানোর জন্য সরব হয়েছে। তাঁদের বক্তব্য, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এই অর্থ অত্যন্ত কম। তাই ন্যূনতম পেনশন মাসে ৭,৫০০ টাকা করার দাবি জানানো হচ্ছে।

এই পরিস্থিতিতে আগামী ১৯ নভেম্বর গুজরাটের গিরে বসতে পারে সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের (CBT) বৈঠক। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র এই বোর্ডের বৈঠকেই পেনশন বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। যদিও বৈঠকের পূর্ণাঙ্গ অ্যাজেন্ডা এখনও চূড়ান্ত হয়নি। ফলে বিষয়টি আলোচনায় উঠবে কি না, কিংবা উঠলেও কোনও সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা এখনই নিশ্চিত নয়।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে চালু হয়েছিল এমপ্লয়িজ পেনশন স্কিম। প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থার সঙ্গে যুক্ত যোগ্য কর্মীরা নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে এই প্রকল্পের আওতায় অবসরের পর পেনশন পেতে পারেন। চাকরির সময় তৈরি হওয়া এই অবসরকালীন সুবিধা বহু কর্মীর জীবনে নিয়মিত আয়ের উৎস হয়ে ওঠে। তাই পেনশনের পরিমাণ বাড়ানো নিয়ে যে কোনও আলোচনা তাঁদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

Minimum pension hike under EPFO

আরও পড়ুন : চোরবাগান কান্ডে এবার মণ্ডপের নকশা নিয়ে তদন্ত! শিল্পীকে ডেকে কী জানতে চাইছে লালবাজার?

গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন, EPFO-র বেতনসীমা বাড়ানো, ESIC এবং EPS-এর ন্যূনতম পেনশন-সহ একাধিক বিষয় নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে। এরপর EPFO-র বেতনসীমা মাসে ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার খবর সামনে আসে। সেই পরিবর্তনের পর পেনশন নিয়েও নতুন পদক্ষেপ করা হতে পারে বলে আশা করছেন অনেকে। এখন তাই নজর নভেম্বরের বৈঠকের দিকে। পেনশনভোগীদের দাবি নিয়ে সেখানে কী আলোচনা হয়, তা স্পষ্ট হলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।