Durga Puja 2026 Live Updates

দাদার মতই চার-ছয়ের বন্যা! দুরন্ত সেঞ্চুরি করে তাক লাগাল বৈভবের ভাই আশীর্বাদ সূর্যবংশী

Published on:

Published on:

Vaibhav Sooryavanshi brother stunned everyone by scoring brilliant century.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে টিম ইন্ডিয়ার অন্যতম আলোচিত খেলোয়াড় হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সি এই খেলোয়াড় তাঁর অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে বারংবার ক্রিকেট অনুরাগীদের অবাক করেছেন। এদিকে,বর্তমানে বৈভব টিম ইন্ডিয়ার (India National Cricket Team) সঙ্গে নিউজিল্যান্ডে রয়েছেন। এখনও পর্যন্ত তিনি একটি ম্যাচ খেললেও কোনও রান করতে পারেননি। তবে, তাঁর ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশী (Ashirwad Sooryavanshi) এবার খবরের শিরোনামে উঠে এসেছে। শুধু তাই নয়, আশীর্বাদ ইতিমধ্যেই দুরন্ত সেঞ্চুরি করেছে। যদিও, আশীর্বাদ সূর্যবংশী কোনও প্রফেশনাল বা ক্লাব ম্যাচে সেঞ্চুরি করেননি। তবে, বৈভবের ভাই প্রমাণ করেছেন যে তিনি ভালোভাবে অনুশীলন করছেন। একটি স্থানীয় প্র্যাকটিস ম্যাচে আশীর্বাদ সূর্যবংশী ওপেনার হিসাবে ব্যাট করে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

দুরন্ত সেঞ্চুরি করে তাক লাগাল বৈভবের (Vaibhav Sooryavanshi) ভাই আশীর্বাদ সূর্যবংশী:

জানিয়ে রাখি যে, গত রবিবার অর্থাৎ ২৫ অক্টোবর, বিহারে একটি স্থানীয় অনুশীলন ম্যাচে আশীর্বাদ সেঞ্চুরি হাঁকিয়ে তার দলকে জয় এনে দেন। ৮৭ বলে ১৪টি চার ও ৪ টি ছক্কা সহ তাঁর অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলে। এই বিষয়টি নিশ্চিত করেন আশীর্বাদের বাবা সঞ্জীব সূর্যবংশী। আশীর্বাদের এই সেঞ্চুরি তার দলকে দুই উইকেটে জিততে সাহায্য করে। ম্যাচটির স্কোরকার্ড সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে শেয়ার করেছেন তার বাবা সঞ্জীব। শুধু তাই নয়, আশীর্বাদ ও বৈভবের দাদা উজ্জ্বল সূর্যবংশী এই ম্যাচ সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Vaibhav Sooryavanshi brother stunned everyone by scoring brilliant century.

উল্লেখ্য যে, IPL থেকে শুরু করে ঘরোয়া ও ঘরোয়া ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের পর বাঁ-হাতি ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশীর ২২ গজের উত্থান তাঁর ভাইকে উৎসাহিত করেছে। ফলস্বরূপ, আশীর্বাদও ক্রিকেট মাঠে নিজের ছাপ ফেলতে প্রস্তুত। তিনি সম্প্রতি ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেছেন এবং এরই মধ্যে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকটি ভালো ও বড় ইনিংস খেলেছেন।

আরও পড়ুন: পাকিস্তানে নতুন সঙ্কট! ৭,০০০ পেরোল LPG সিলিন্ডারের দাম, মাথায় হাত আমজনতার

তবে, বৈভব সূর্যবংশী এবং আশীর্বাদ সূর্যবংশী দু’জনেই ওপেনার হলেও বৈভব একজন বাঁ-হাতি ব্যাটার এবং কিছুটা স্পিন বোলিং করেন। অন্যদিকে আশীর্বাদ একজন ডান-হাতি ব্যাটার এবং মিডিয়াম-পেস বোলিং পছন্দ করে।

আরও পড়ুন: সর্বকালের সেরা সাফল্য! এশিয়ান প্যারা গেমসে অ্যাথলিটদের সংখ্যা কমলেও বেশি পদক জিতল ভারত

যদি আশীর্বাদ স্থানীয় ক্রিকেটে স্বীকৃতি পান এবং ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে থাকে সেক্ষেত্রে বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পাওয়ার দিনটি বেশি দূরে নয়। বৈভবও IPL এবং তারপর আন্তর্জাতিক ক্রিকেটে একইভাবে পদার্পণ করেন। এদিকে, বড় মঞ্চে পাওয়া সুযোগগুলি যদি আশীর্বাদ সেক্ষেত্রে সে IPL-এও চুক্তি পেতে পারে।