Durga Puja 2026 Live Updates

কাকদ্বীপ ও সাগরদ্বীপের যোগাযোগ ব্যবস্থায় ঐতিহাসিক বদল! গঙ্গাসাগর সেতু নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced Gangasagar Setu to open in 2029
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুড়িগঙ্গা নদীতে জল কমলেই পারাপার করতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ভাটার সময় চার-পাঁচ ঘণ্টা অপেক্ষাও করতে হয়। সেই ভোগান্তি দূর করতে দীর্ঘদিন ধরে গঙ্গাসাগর সেতুর (Gangasagar Setu) অপেক্ষায় রয়েছেন সাগরের বাসিন্দারা। অবশেষে চার লেনের সেই সেতু নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেতুর উদ্বোধন কবে হবে তা জানালেন তিনি।

গঙ্গাসাগর সেতু নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Gangasagar Setu)

সম্প্রতি কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে আয়োজিত সভা থেকে মুড়িগঙ্গা নদীর উপর নির্মীয়মাণ সেতু নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০২৯ সালে এই সেতুর উদ্বোধন করা হবে। পাশাপাশি এই নিয়ে আগের সরকারকেও নিশানা করেন তিনি।

আরও পড়ুনঃ সরকারি স্কুলে ফের চালু হবে পাশ-ফেল প্রথা! রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

শুভেন্দু বলেন, “মুড়িগঙ্গা নদীর সেতু নিয়ে আগের সরকার মিথ্যাচার করেছে। সেতুর জন্য জমি অধিগ্রহণ করা হয়নি। এমনকি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তথা ডিপিআর করা হয়নি। এই সরকার সব কাজ সম্পূর্ণ করেছে।“

গঙ্গাসাগর সেতু নিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এলাকায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। যাতায়াতের ভোগান্তি থেকে চিরতরে মুক্তি দিতে সাগরদ্বীপবাসীর জন্য এই উদ্যোগ নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। এই সেতু তৈরি হলে কাকদ্বীপ ও সাগরদ্বীপের যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক বদল আসবে বলে মনে করছেন অনেকে।

Gangasagar setu

মুড়িগঙ্গা নদীতে ভাটার সময় ঘণ্টার পর ঘণ্টা ভেসেল পরিষেবা বন্ধ থাকে। ফলে দীর্ঘসময় অপেক্ষা করতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে অসুস্থ ব্যক্তিদের। স্থানীয়দের পাশাপাশি প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীরাও এই সমস্যার সম্মুখীন হন।

দীর্ঘদিনের এই যাতায়াতের সমস্যা দূর করতে বহুদিন ধরে গঙ্গাসাগর সেতুর দাবি জানিয়ে আসছেন সাগরদ্বীপের বাসিন্দারা। অবশেষে তাঁদের সেই দাবি পূরণ হতে চলেছে। ২০২৯ সালেই গঙ্গাসাগর সেতু সবার জন্য খুলে যাবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।