বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছর ধরে আমেরিকার অন্যতম বৃহৎ টেক সংস্থা Apple-এর জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসাবে বিবেচিত হচ্ছে। যদিও, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারত (India) এখন আর শুধু একটি উৎপাদন কেন্দ্র নয়। বরং, Apple ভারতে তার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Apple এই দেশে সফটওয়্যার ডেভেলপমেন্ট (Software Development) থেকেও আয় করা শুরু করেছে। ২০২৬ অর্থবর্ষে, সংস্থাটি শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকেই ৬৫০ কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে। এই রেভিনিউ সংস্থার সম্প্রতি গঠিত সাবসিডিয়ারি, Apple অপারেশনস ইন্ডিয়ার মাধ্যমে অর্জিত হয়েছে। এই পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে, সংস্থাটি এখন ভারতে স্থানীয় উৎপাদনের গণ্ডি পেরিয়ে ডেভেলপমেন্ট থেকে শুরু করে টেকনোলজি রিসার্চ এবং গ্লোবাল সাপোর্ট অপারেশনে নিজেদের অবস্থান দৃঢ় করেছে।
ভারতে এই কাজ করেও ৬৫০ কোটি টাকা আয় Apple-এর:
জানিয়ে রাখি যে, Apple ইনকর্পোরেটেডের সরাসরি সাবসিডিয়ারি Apple অপারেশনস ইন্ডিয়া, ২০২৫ অর্থবর্ষে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। এই নতুন সংস্থাটি Apple গ্রুপের অন্যান্য সংস্থাগুলিকে উৎপাদন সহায়তা তথা প্রকিওরমেন্ট অ্যাসিস্ট্যান্স এবং গ্লোবাল সাপোর্ট সার্ভিসেস প্রদান করে। রেজিস্ট্রার অফ কোম্পানিজ (RoC)-এর কাছে দাখিল করা সাম্প্রতিক নথি থেকে জানা যায় যে, সংস্থাটির কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০২৬ অর্থবর্ষে উৎপাদন সহায়তা তথা ম্যানুফ্যাকচারিং সাপোর্ট থেকে আয় প্রায় দ্বিগুণ হয়ে ৫২০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর এক বছর আগে, অর্থাৎ ২০২৫ অর্থবর্ষে, এই পরিমাণ ছিল ২৮২ কোটি টাকা।

মুনাফায় ব্যাপক বৃদ্ধি: উল্লেখ্য যে, রেজিস্ট্রার অফ কোম্পানিজ-এর কাছে দাখিল করা নথি অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষে Apple অপারেশনস ইন্ডিয়ার এই উদ্যোগগুলি থেকে মোট রেভিনিউ ১,৪০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর আগের অর্থবর্ষে (২০২৫ অর্থবর্ষ) সংস্থাটির মোট রেভিনিউ ছিল মাত্র ৩১৮ কোটি টাকা। রেভিনিউর পাশাপাশি সংস্থাটির মুনাফাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এক বছরের মধ্যে এর নিট প্রফিট গত বছরের মাত্র ২৮ কোটি টাকা থেকে প্রায় ৪ গুণ বেড়ে ১০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন: রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমিয়ে দেবে ভারত পেট্রোলিয়াম! কেন এমন সিদ্ধান্ত সংস্থার?
সংস্থাটি একটি গ্লোবাল ইঞ্জিনিয়ারিং হাব হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে: জানিয়ে রাখি যে, ২০২৫ অর্থবর্ষে, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং প্রজেক্ট-ম্যানেজমেন্ট পরিষেবা থেকে সংস্থাটির আয় ছিল শূন্য। তবে, ২০২৬ অর্থবর্ষে, উভয় বিভাগই প্রধান রেভিনিউ উৎপাদনকারী হিসাবে বিবেচিত হয়েছে।
আরও পড়ুন: শত্রুদের উড়বে ঘুম! সীমান্তে আরও শক্তিশালী হবে নিরাপত্তা, ২.১২ লক্ষ কোটির প্রতিরক্ষা চুক্তির অনুমোদন
এদিকে, দাখিল করা নথি থেকে জানা যায় যে, Apple অপারেশনস ইন্ডিয়ার ব্যবসার প্রায় ৯৭ শতাংশই ছিল সংস্থাটির গ্লোবাল অপারেশনের জন্য। যার মধ্যে Apple অপারেশনস ইন্টারন্যাশনাল এবং Apple ইনকর্পোরেটেড অন্তর্ভুক্ত। সংস্থাটির প্রধান কাজগুলির গ্রুপের সংস্থাগুলির জন্য ম্যানুফ্যাকচারিং সাপোর্ট, প্রকিওরমেন্ট সাপোর্ট, গ্লোবাল সাপোর্ট সার্ভিসেজ, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট শামিল রয়েছে।














