বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালি মাছ দিয়ে নানা রকম পদ খেতে ভালোবাসেন। তবে প্রতিদিন এক ধরনের রুই বা কাতলা মাছের ঝোল খেয়ে আপনার মুখে যদি চর পড়ে থাকে, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন পূর্ববঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। দেখে নিন তার রেসিপি (Recipe)।
সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ওপার বাংলার কাসন পোড়া (Recipe)
প্রতিদিন একঘেয়ে রুই অথবা কাতলা মাছ দিয়ে যদি ঝোল বানিয়ে থাকেন তাহলে নতুনত্ব খাবার বানাতে চাইলে আজকে প্রতিবেদন দেখে নিন। আজকের প্রতিবেদনে রইল ওপার বাংলার বিখ্যাত একটি রেসিপি। যা আপনি স্বল্প সময় বানিয়ে ফেলতে পারবেন। কিভাবে বানাবেন তার প্রণালী দেখুন (Recipe)।

আরও পড়ুন: শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে কিছুটা সময়! দীপাবলির ছুটিতে ঘুরে আসুন জয়পুরের সবুজ জঙ্গলে
উপকরণ:
মাছ: রুই, কাতলা, চারাপোনা, ট্যাংরা
সর্ষে: কালো বা সাদা সর্ষে (২-৩ চামচ)
ফোড়ন: কালোজিরে বা সাদা জিরে, চেরা কাঁচালঙ্কা
মশলা: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো
সর্ষের তেল
স্বাদমতো নুন
গরম জল
প্রণালী: প্রথমে মাছগুলোকে ধুয়ে নিন। এরপর তার মধ্যে সামান্য নুন, লঙ্কার গুঁড়ো ও সরষের তেল মাখিয়ে রেখে দিন। এরপর একটি শুকনো কড়াইতে কালো সরষে ভালো করে ভেজে তুলে নিন। তারপর ঠান্ডা হয়ে গেলে সেটাকে মিক্সিতে ভালোভাবে মিহি করে বেটে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে মেরিনেট করে রাখা মাছগুলো ভেজে তুলে নিন। এরপর ওই তেলের মধ্যেই চেরা কাঁচা লঙ্কায় সাদা জিরে হলুদ গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কসানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। তারপর তার মধ্যে সামান্য গরম জল দিয়ে ফুটতে দিন। এরপর সবশেষে নামানোর আগে ভেজে রাখা সেই সরষে বাটা দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।














