বাঘের ডেরায় ঘোরার সুযোগ, তাডোবা-পেঞ্চের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ আনল IRCTC

Published on:

Published on:

Travel a visit to the tiger's den IRCTC's new package

বাংলা হান্ট ডেস্ক: খাঁচায় ঘেরা নয় বরং মুক্ত জঙ্গলে রাজকীয়ভাবে হেঁটে চলেছে রয়েল বেঙ্গল টাইগার। এমন দৃশ্যের সাক্ষী থাকতে চায় অনেকে। কিন্তু ট্রেনের টিকিট বা হোটেল বুকিং এবং যাতায়াতের সব খরচ ঠিকঠাক থাকলেও ফরেস্ট ডিপার্টমেন্টের সাফারি পারমিট জোগাড় করা অনেক সময় কঠিন হয়ে যায়। তবে এবার সমস্ত ঝুঁকি মিটিয়ে দিল এক নিমিষে ভারতীয় রেলওয়ে ক্যাটারিং এন্ড টুরিস্ট কর্পোরেশন (Travel)।

বাঘের ডেরায় বেড়ানো, IRCTC-র নতুন প্যাকেজ (Travel)

মহারাষ্ট্রের বনদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে আইআরসিটিসি নিয়েছে বন্যপ্রাণী ভ্রমণ প্যাকেজ (Travel)। যেখানে আপনি মুম্বাইয়ের বন্যপ্রাণী প্রেমী এবং পর্যটকদের জন্য শুরু হতে চলা এই প্যাকেজে ট্রেন ভ্রমণ, থাকা খাওয়া ও জঙ্গল সাফারি সহ সব কিছুই থাকবে এক ছাদের তলায়।

১৯ নভেম্বর থেকে চালু হতে চলেছে এই পরিষেবা। পাশাপাশি প্রতিটি প্যাকেজেই তৈরি করা হয়েছে পাঁচদিন ও চার রাতের হিসেব করে। মহারাষ্ট্রের বিখ্যাত তাডোবা ও বিদর্ভ অঞ্চলের জঙ্গলগুলিকে কেন্দ্র করেই মূলত এই পাঁচটি ভিন্নরূপ বেছে নেওয়ার সুযোগ পাবেন পর্যটকেরা।

 Travel a visit to the tiger's den IRCTC's new package

আরও পড়ুন: অল্প উপকরণেই দুর্দান্ত স্বাদ, বাঙালি কায়দায় বানান ডিম-আলু চচ্চড়ি

এখানে কি কি দেখতে পাবেন:

এখানে প্রতিটি প্যাকেজে তৈরি করা হয়েছে মূলত ৫ দিন ও চার রাতের হিসেব করে। মহারাষ্ট্র বিখ্যাত তাডোবা ও বিদর্ভ অঞ্চলের জঙ্গলগুলিকে কেন্দ্র করেই মূলত পাঁচটি ভিন্ন রুট বেছে নেওয়ার সুযোগ পাবেন পর্যটকেরা। এই তালিকার মধ্যে রয়েছে:

তাডোবা এবং বোর বন্যপ্রাণী অভয়ারণ্য

তাডোবা এবং নাভেগাঁও-নাগজ়িরা

তাডোবা এবং টিপেশ্বর

তাডোবা এবং উমরেড-করহান্দলা

পেঞ্চ এবং উমরেড-করহান্দলা বন্যপ্রাণী অভয়ারণ্য

এই প্যাকেজ অনুযায়ী বোর্ডিং ও রিটান্ট স্টেশন সামান্য আলাদা হতে পারে। তবে প্রতি বৃহস্পতিবার মোম্বাই থেকে রওনা দেবে। আর ফিরবে প্রতি রবিবার গোন্দিয়া থেকে মুম্বাই এর উদ্দেশ্যে রওনা দেবে।

এক নজরে দেখে নিন এই প্যাকেজে কি কি সুবিধা রয়েছে:

কনফার্মড ট্রেনের টিকিট

হোটেল বা রিসর্টে থাকা ও খাওয়ার ব্যবস্থা

যাতায়াতের সুবিধা

জঙ্গল সাফারির গাড়ি

বন দপ্তরের প্রয়োজনীয় সাফারি পারমিট।

তাছাড়া এই বিষয়ে আইআরসিটিসি জানিয়েছেন, প্রতিটি যাত্রার জন্য আসন সংখ্যা অত্যন্ত সীমিত। যার ফলে প্রতিটি রুটে থ্রি এসি কোচে ছটি বার্থ এবং টুএসি কোচে ছটি বার্থ সংরক্ষিত থাকবে। যেহেতু বনাঞ্চলে সাফারি পারমিট সম্পূর্ণ বন দপ্তরের নিয়ম এবং পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগ্রহী পর্যটকদের আগেভাগে বুকিং করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে (Travel)।