Durga Puja 2026 Live Updates

পিএম কিষাণ যোজনার ২ হাজার টাকা পাবেন না পাবেন না! স্ট্যাটাস চেকের সহজ উপায় জানুন

Published on:

Published on:

PM Kisan Yojana status check process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দিওয়ালির আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তথা পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৪ তম কিস্তি পাঠাবে কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ অক্টোবর দেশের কোটি কোটি যোগ্য কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পৌঁছে যাবে। তবে কারোর ই-কেওয়াইসি সম্পন্ন না হয়ে থাকলে বা নথিপত্র অসম্পূর্ণ থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে। সেই কারণে আগেভাগে স্ট্যাটাস (PM Kisan Yojana Status Check) চেক করে নেওয়া উচিত।

পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস চেকের পদ্ধতি | (PM Kisan Yojana)

এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আছে। সেগুলি পূরণ হলেই টাকা পাওয়া যায়। এর মধ্যে অন্যতম ই-কেওয়াইসি, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, জমির রেকর্ড যাচাই করা ইত্যাদি। পাশাপাশি আবেদনে দেওয়া ব্যক্তিগত তথ্যও সঠিক হতে হবে। নাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুনঃ নভেম্বরের কিস্তির আগেই কমল টাকা না পাওয়া মহিলাদের চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় আশ্বাস

পিএম কিষাণ যোজনার উপভোক্তারা চাইলে প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। এর জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের রেজিস্ট্রেশন নম্বর লিখে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে।

সবশেষে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিলে স্ক্রিনে যাবতীয় তথ্য ফুটে উঠবে। সেখানে ই-কেওয়াইসি ও সুবিধাভোগীর স্ট্যাটাস পরীক্ষা করা যাবে। কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে তা অবিলম্বে সংশোধন করে নেওয়াও সম্ভব।

PM Kisan Yojana

পিএম কিষাণ যোজনার ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে অনলাইন ও অফলাইন দু’ভাবেই তা করা যাবে। অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে ওটিপির মাধ্যমে ও মোবাইলে পিএম কিষাণ অ্যাপ ও আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করে এই কাজ করা যায়। অন্যদিকে অফলাইনের ক্ষেত্রে নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আঙুলের ছাপ যাচাই করে ই-কেওয়াইসি সম্পন্ন করা যেতে পারে।