Durga Puja 2026 Live Updates

২৯ অক্টোবর পর্যন্তই ডেডলাইন, SSC গ্রুপ ডি-ক্লার্ক আবেদনকারীদের জন্য বড় আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের (SSC) ক্লার্ক ও গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের জন্য বড় আপডেট। স্কুল সার্ভিস কমিশনের তরফে আবেদনপত্রে সংরক্ষণ সংক্রান্ত তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। ওবিসির উপশ্রেণি, অসংরক্ষিত বিভাগ, প্রতিবন্ধী প্রার্থীদের ক্যাটেগরি সংক্রান্ত তথ্য সংশোধন করা যাবে বলে খবর। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত রয়েছে ডেডলাইন।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) বড় আপডেট

মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, ২০২৫ সালের প্রথম SLST পরীক্ষার ক্লার্ক ও গ্রুপ ডি পদে আবেদনকারী অনেক চাকরিপ্রার্থী ক্যাটেগরি সংক্রান্ত তথ্য সংশোধন করার আবেদন জানিয়েছিলেন। বিশেষত ওবিসির উপশ্রেণি এবং প্রতিবন্ধী সংক্রান্ত তথ্য পরিবর্তনের জন্য কমিশনের কাছে বেশ কিছু আবেদন জমা পড়েছিল।

SSC group D and clerk application update

কবে পর্যন্ত সময়: কমিশন (SSC) সূত্রে খবর, ওই আবেদনপত্রগুলি বিবেচনা করেই নতুন করে তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে সংশোধন করা যাবে এই তথ্য।

আরও পড়ুন : মাখোমাখো প্রেম সত্ত্বেও ভাঙে সম্পর্ক, কেন আলাদা হন রণবীর-দীপিকা?

কীভাবে হবে সংশোধন: তথ্য সংশোধনের জন্য প্রথমে চাকরিপ্রার্থীদের কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর এডিট অপশনে ক্লিক করে ক্যাটেগরি নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট শংসাপত্রের নম্বর এবং কোন কর্তৃপক্ষ সেই শংসাপত্র দিয়েছে সেই তথ্য উল্লেখ করতে হবে। তবে নির্দিষ্ট সময়সীমার পর আর আবেদন গ্রহণ করা হবে না।

আরও পড়ুন : সবার সামনেই হবু বৌমাকে নিয়ে এমন মন্তব্য! ঐশ্বর্যকে কী এমন বলেছিলেন জয়া?

২৯ অক্টোবরের মধ্যে সারতে হবে তথ্য সংশোধনের কাজ। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় যাতে ক্যাটেগরি সংক্রান্ত তথ্যের ভুল না থেকে যায় তার জন্যই দেওয়া হয়েছে এই বিশেষ সুযোগ।