বাংলা হান্ট ডেস্ক: টলিউডের একঝাঁক তারকা এবং গুণী ব্যক্তিত্বদের উপস্থিতিতে মহা সমারোহে সম্পন্ন হতে চলেছে স্টারলাইট অনন্য সম্মান ২০২৬ (Starlight Ananya Samman 2026) সিজন ৩। মূলত, PSO গ্রুপ – পায়েল সরকার (Payel Sarkar) অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে এই সমগ্র আয়োজনটি সম্পন্ন হতে চলেছে আগামী ৩১ অক্টোবর দুপুর ২ টো বেজে ৩০ মিনিট থেকে। যেটি হবে নিউটাউনের (Kolkata) রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে।
মহা সমারোহে সম্পন্ন হতে চলেছে স্টারলাইট অনন্য সম্মান ২০২৬ (Starlight Ananya Samman 2026):
এই মহা আয়োজনের নেপথ্যে রয়েছেন ডক্টর পায়েল মিঠাই সরকার। যিনি একাধারে অভিনেত্রী, প্রযোজক, পাবলিক স্পিকার এবং PSO গ্রুপ – পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। এদিকে, স্টারলাইট অনন্য সম্মান ২০২৬ সিজন ৩-র ডিজিটাল মিডিয়া পার্টনার হিসাবে থাকছে বাংলাহান্টও।

জানিয়ে রাখি যে, টলিউডের একঝাঁক নায়ক-নায়িকা থেকে শুরু করে একাধিক বর্ষীয়ান অভিনেতাও এই অনুষ্ঠানে শামিল হবেন। এর পাশাপাশি, স্বনামধন্য চিত্র পরিচালকরাও উপস্থিত হবেন। শামিল হবেন গায়ক-গায়িকারাও। এমতাবস্থায়, তারকাদের উপস্থিতিতে সমগ্র আয়োজন পাবে পূর্ণতা।
আরও পড়ুন: বদলে যাবে ফ্রি লাইভ চ্যানেল দেখার পদ্ধতি! হবে কোন পরিবর্তন? বড় নিয়মের পথে TRAI
উল্লেখ্য যে, এই অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা শুভাশিস মুখার্জি থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জী, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, কৌশানি মুখার্জী-সহ চিত্র পরিচালক সৃজিত মুখার্জির মতো ব্যক্তিত্বরা উপস্থিত হবেন। সমসাময়িক শিল্পীদের পাশাপাশি প্রবীণ শিল্পীরাও তাঁদের উপস্থিতির মাধ্যমে এই আয়োজনের মাধুর্য আরও বাড়িয়ে তুলবেন।
আরও পড়ুন: দীপাবলি ও ছটপুজোতে নিশ্চিন্তে সফর! যাত্রীদের ভিড় সামলাতে পরিষেবায় বড় চমক রেলের, জানুন এখনই
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, চিত্র তারকাদের পাশাপাশি, টেলিভিশনের তারকারাও এই অনুষ্ঠানে শামিল হবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, স্টার লাইট অনন্য সম্মান ২০২৬-এ তারকারা ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতি নিজেদের গুরুত্বপূর্ণ অবদানের পরিপ্রেক্ষিতে স্বীকৃতিও পাবেন।














