বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে একের পর এক অবিশ্বাস্য ইনিংস খেলে চলেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তার ব্যাটের দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে মেন ইন ব্লুজ। আর সেই সঙ্গে বিধ্বংসী ব্যাটিং করে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) রেকর্ড ছুঁয়ে ফেলেছেন অভিষেক।
এক মাস আগেও টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে সবচেয়ে বেশি ৫০-এর বেশি রান স্কোর করার রেকর্ডটি ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের নামের পাশে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকানোর পর সেই রেকর্ডটি এখন এককভাবে নিজের নামে করে নিয়েছেন অভিষেক।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানের রেকর্ড:
১. অভিষেক শর্মা (১৪ বার)
২. সূর্যকুমার যাদব (১৩ বার)
৩. ইভান লুইস (৮ বার)
৪. গ্লেন ম্যাক্সওয়েল (৮ বার)
আরও পড়ুন: নিউজিল্যান্ডে সিরিজ জিততেই বদলে গেলো ইতিহাস! দক্ষিণ আফ্রিকার রেকর্ড ভেঙে দিলো শ্রেয়সের ভারত
এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের নিরীখে সবচেয়ে বেশি শতরান হাঁকানোর তালিকায় এবার পাকিস্তানের তারকাকে পিছনে ফেলে দিলেন ভারতের এই তারকা বাঁ-হাতি ওপেনার। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩৮ বলে ১১৩ রানের অসাধারণ ইনিংস খেলেন অভিষেক। চার ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ১১টি ছক্কায়।
আরও পড়ুন: বাবর আজমকে টপকে গেলেন অভিষেক শর্মা, এবার নিঃশ্বাস ফেলছেন এই তারকার কাঁধে
এদিন প্রথমে ১৪ বলে নিজের হাফ-সেঞ্চুরি সম্পূৰ্ণ করেন। শতরান সম্পূর্ণ করতে নেন আরও ২১ টি বল। এই ইনিংসের সুবাদেই ভারতীয় দল ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ৮০ বলে। এই শতরানটি তার অভিষেকের কেরিয়ারের ১১তম টি-টোয়েন্টি সেঞ্চুরি। আর তাতেই তিনি টপকে গেলেন বাবর আজমকে। দলকে জেতানোর নিরীখে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতরান করার তালিকায় ক্রিস গেইলের (১৬) পরেই দ্বিতীয় স্থানে উঠে এলেন অভিষেক শর্মা।














