Durga Puja 2026 Live Updates

আরও ২ রুটে বন্দে ভারত স্লিপার, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর থেকে পরিষেবা শুরুর পরিকল্পনা

Published on:

Published on:

Indian Railways good news for rail passengers sleeper services are being expanded
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) দূরপাল্লার যাত্রায় বরাবর যাত্রী স্বচ্ছন্দকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এবার সেজন্য দুটি নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করতে চলেছে। ট্রেনে রাত্রিযাপন অনেকটা সুখের হবে বলে এর ফলে মনে করা হচ্ছে।

রেলযাত্রীদের জন্য সুখবর বাড়ছে স্লিপার পরিষেবা (Indian Railways)

জানাযার প্রস্তাবিত পরিষেবা গুলি মুম্বাইয়ের সঙ্গে ব্যাঙ্গালুরু ও দিল্লির সঙ্গে বারাণসী যুক্ত করবে (Indian Railways)। যার ফলে এই রুটে যাত্রীদের দূরপাল্লার যাত্রা জন্য নতুন বিকল্পের সন্ধান মিলবে বলে মনে করা হচ্ছে।

Indian Railways good news for rail passengers sleeper services are being expanded

আরও পড়ুন: মাছের ঝোলে নতুনত্ব! চারাপোনা দিয়ে বানান ওপার বাংলার কাসন পোড়া

পাশাপাশি এর মধ্যে মুম্বাই ও ব্যাঙ্গালুরু বন্দে ভারত স্লিপার ট্রেন টি ২০২৬ সালের ৩১ অক্টোবর চালু হতে পারে। এটি প্রায় ১১১৮ কিলোমিটার দূরত্বের পথ পাড়ি দিতে ১৫ থেকে ১৬ ঘন্টা সময় লাগা সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই ট্রেনে ১৬ টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ থাকবে।

ব্যবসায়িক কাজের জন্য যাত্রী থেকে শুরু করে পর্যটক ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে যাওয়ার ক্ষেত্রে অনেকের কাছে এই ট্রেন রাতের দূরপাল্লার ভ্রমণের একটি সুবিধাজনক মাধ্যম হতে পারে। তাছাড়া দিল্লি ও বারানসি বন্দে ভারত স্লিপার ট্রেন টি ২০২৬ সালের ১ নভেম্বর থেকে চালু হওয়ার কথা রয়েছে।

এই ট্রেন কানপুর ও প্রয়াগরাজ সহ আরও বেশ কিছু স্টেশনে থামার সম্ভাবনা রয়েছে। আর এই ট্রেনগুলো চালু হওয়ার ফলে যাত্রী যাতায়াত ব্যবস্থা উন্নত জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।