Durga Puja 2026 Live Updates

ভারতের কাছ থেকে শেখা উচিত! T20-তে তৃতীয় পরাজয়ের পর বড় প্রতিক্রিয়া নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের

Published on:

Published on:

The India national cricket team has defeated New Zealand in the third T20 as well.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজে এখনও পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। ৩ টি ম্যাচ জুড়েই ভারতীয় দলের দুরন্ত পারফরম্যান্স পরিলক্ষিত হয়েছে। এই আবহে নিউজিল্যান্ডের (New Zealand) তারকা ব্যাটার ফিন অ্যালেন (Finn Allen) একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি তৃতীয় T20 আন্তর্জাতিক ম্যাচে অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিং থেকে নিউজিল্যান্ড শিখবে বলে জানিয়েছেন। গত মঙ্গলবার ওয়েলিংটনে সম্পন্ন হওয়া তৃতীয় ম্যাচে ভারত মাত্র ১৩.২ ওভারে ১৯৯ রানের লক্ষ্য অর্জন করে। যেখানে অভিষেক ৩৮ বলে ১১৩ রান করেন এবং বৈভব সূর্যবংশীর সঙ্গে প্রথম উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন। ওই ম্যাচটি ৪০ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে যায় ভারত।

T20-তে ভারতের (India National Cricket Team) কাছে পরপর পরাজয় নিউজিল্যান্ডের:

কী জানিয়েছেন ফিন অ্যালেন: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ফিন অ্যালেন স্পষ্ট জানিয়েছেন, ‘আমার মনে হয় আমরা এখান থেকে অনেক কিছু শিখব, এবং আগামী কয়েক বছরে যখন আমরা এখানে তাদের মুখোমুখি হব, তখন আমাদের এমন কিছু কৌশল থাকবে যা আমাদের জন্য সুবিধাজনক হবে। খেলাটা উপভোগ করা উচিত। কারণ ক্রিকেটে উত্থান-পতন থাকে।’ অ্যালেনের মতে, একবার ছন্দে ফিরে এলে ভারতীয় জুটিকে থামানো কঠিন হয়ে পড়ে। তিনি বলেছেন, নিউজিল্যান্ড এই পরাজয় পর্যালোচনা করে পরবর্তী ম্যাচের জন্য নতুন কৌশল তৈরি করবে।

The India national cricket team has defeated New Zealand in the third T20 as well.
নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ফিন অ্যালেন

উল্লেখ্য যে, অ্যালেন আরও জানান, ‘পরের ম্যাচের পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা আমাদের কৌশল তৈরি করব।’ তাঁর মতে, ‘অভিষেকের মতো একজন খেলোয়াড় যখন এভাবে ছন্দে চলে আসেন, তখন তাঁকে থামানো খুব কঠিন। এই পরিস্থিতিগুলির মধ্য দিয়ে যেতে হবে এবং তারপর পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’ তিনি বলেন ‘এই ম্যাচটি পর্যালোচনা করে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে আমাদের হাতে এখনও কয়েকদিন সময় আছে। এখানকার পরিস্থিতি আবার ভিন্ন, এবং গত ম্যাচের থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং, আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে আমাদের বোলার ও ব্যাটাররা পরিস্থিতি মাথায় রেখে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করবেন।’

আরও পড়ুন: বুলেট ট্রেন স্টেশনের নিচে চলবে ভারতীয় রেলের ট্রেন! প্রস্তুত নতুন প্ল্যাটফর্ম

ইডেন পার্কের প্রসঙ্গে কী জানিয়েছেন: মূলত, ইডেন পার্কের বাউন্ডারি ছোট। তাই এই ম্যাচটি একটি হাই-স্কোরিং ম্যাচ হতে পারে। অ্যালেন বলেন, ‘আমার মনে হয়, এটি ব্যাটার এবং বোলার উভয়ের জন্যই আরও বেশি উত্তেজক হবে। তাই, আমরা এখানে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভরা স্টেডিয়ামের সামনে খেলাটা সত্যিই রোমাঞ্চকর। আশা করি, শুক্রবার দর্শকরা একটি উত্তেজক ম্যাচ দেখতে পাবেন।’

আরও পড়ুন: AAAI-র ইস্ট ইন্ডিয়া চ্যাপ্টারের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন স্ট্যান্ডার্ড পাবলিসিটি ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা চ্যাটার্জি

টসের প্রসঙ্গেও বড় প্রতিক্রিয়া: জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত খেলা ৩ টি ম্যাচেই নিউজিল্যান্ড টসে হেরেছে এবং অ্যালেন স্বীকার করেছেন যে এটি একটি বড় পার্থক্য গড়ে দিয়েছে। তাঁর মতে, ‘আমার মনে হয় T20 ক্রিকেটে এর (টসের) একটি বিশাল প্রভাব রয়েছে। কিন্তু, এর ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। পরবর্তী দু’টি ম্যাচও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সেগুলিতে আরও ভালো খেলার আশা রাখি।’