আলোর উৎসবে নিরামিষ পদেই করুন বাজিমাত, একবার খেলে বারবার বানাবেন মোচার পোলাও

Published on:

Published on:

Recipe prepare vegetarian banana blossom pilaf using just a few simple ingredients

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে কি খাবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে আজকের প্রতিবেদনে রইল মাছ মাংস বাদ দিয়েও এমন একটি রেসিপি যা আপনি চেটেপুটে খেতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন মোচার পোলাও। তাও আবার অল্প সময়ের মধ্যে। রইল তার প্রণালী (Recipe)।

সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিরামিষ মোচার পোলাও (Recipe)

আপনিও কি চাইছেন পুরনো দিনের খাবার বানিয়ে খেতে। তাহলে আজকের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনা রইল এমন একটি রেসিপি যা আগেকার দিনের মা ঠাকুমারা বানাতেন প্রায়শই। রইল আজকের প্রতিবেদনে মোচার পোলাও বানানোর সহজ পদ্ধতি (Recipe)।

Recipe prepare vegetarian banana blossom pilaf using just a few simple ingredients

আরও পড়ুন: পরিচারিকা বা ভাড়াটের পরিচয়পত্র ভুয়ো নয় তো? যাচাই করুন এভাবে

উপকরণ:

মোচা ১টি মাঝারি, বাসমতি চাল ১ কাপ, চিংড়ি ২০০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, আদাবাটা ১চা চামচ, জিরেবাটা ১চা চামচ, নুন ও চিনি স্বাদমতো, গরমমশলা, হলুদ গুঁড়ো – অল্প, ঘি – ১চা চামচ, তেল পরিমাণমতো, তেজপাতা ২টি, নারকেল দুধ ১ কাপ।

প্রণালী: প্রথমে মোচা গুলোকে কেটে নিয়ে সেদ্ধ করে নিন। এরপর তার থেকে জল ঝরিয়ে নেবেন। তারপর অন্যদিকে চালটা ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এবার মটরডাল বেছে ছোট ছোট বড়ার আকারে ভেজে দিন। তারপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর তাতে একে একে টমেটো, আদা বাটা সহ অনান্য মশলা গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই সেদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিন। এরপর তার মধ্যে চালগুলো দিয়ে দেবেন। তারপর চাল জল শুষে নিলে ওপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন (Recipe)।