Durga Puja 2026 Live Updates

বাংলায় বড় শিল্পের পরিকল্পনা! লগ্নির পথে ২ লক্ষ ৮৫ হাজার কোটির সংস্থা, কত চাকরি হবে?

Published on:

Published on:

Vedanta Investment in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে নতুন শিল্প তৈরির পরিকল্পনা করছে বেদান্ত গ্রুপ। বিদ্যুৎ ও অ্যালুমিনিয়াম শিল্পে আগামী ৩-৪ বছরে ৭০ হাজার কোটি থেকে ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগ (Investment) করতে পারে এই সংস্থা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যে প্রায় ৩০ হাজার থেকে ৪০ হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হতে পারে। এই প্রকল্পের জন্য আসানসোলের কাছে বিধানবাগের জমির কথাও ভাবা হচ্ছে।

Investment : বিধানবাগে কারখানা তৈরির পরিকল্পনা বেদান্তের

এই বিনিয়োগ (Investment) নিয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল। সেখানে রাজ্যে শিল্প তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সবকিছু ঠিক থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবার বিনিয়োগ করতে পারে প্রায় ২ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা মূল্যের এই সংস্থা।

বিধানবাগে বেদান্তের অধীনস্থ ব্যালকোর প্রায় ২৭০ একর জমি রয়েছে। সেই জমিতে অ্যালুমিনিয়াম কারখানা তৈরির আগ্রহ দেখিয়েছে সংস্থা। তবে অন্য কোথাও জমি পাওয়া গেলেও সেখানে কারখানা তৈরির কথা ভাবা হতে পারে।

বেদান্তের চেয়ারম্যান জানিয়েছেন, একসময় বিধানবাগে এশিয়ার প্রাচীনতম অ্যালুমিনিয়াম কারখানা ছিল। পরে সেটি বন্ধ হয়ে যায়। এখন রাজ্য সরকারের তরফে জমি, কয়লা, জল-সহ প্রয়োজনীয় জিনিস পেতে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্য সরকারের আগ্রহ দেখে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে পুরো বিষয়টি নিয়ে একটি প্রাথমিক সমীক্ষা করা হবে।

এই প্রকল্প তৈরি হলে শুধু কারখানাতেই নয়, এর সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পেও কাজের সুযোগ তৈরি হতে পারে। সব মিলিয়ে ৩০ হাজার থেকে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে বলে আশা করছে বেদান্ত।

Investment Schemes will grow if you keep it you can get 2 lakh taka in interest in this scheme

আরও পড়ুনঃ রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ! বড় ঘোষণা রাজ্য সরকারের

এদিকে, কলকাতার একটি অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, আগামী দু’বছরে ২০ বিলিয়ন মার্কিন ডলারের মুনাফা করার লক্ষ্য নিয়েছে বেদান্ত। পাশাপাশি, ৩০ বিলিয়ন ডলারের সংস্থাকে ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে (Investment)।