বাংলা হান্ট ডেস্ক: আসন্ন শীতকাল, তখন কুয়াশা দাপটে যথারীতি বিমান চলাচল ব্যাহত হয় (Airplane)। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবার বেসরকারি বিমান সংস্থাগুলিকে আগাম সর্তকতা দিল অসামরিক বিমান মন্ত্রক। শীতকালীন কুয়াশার কারণে উড়ান বাতিল বা লেট কিংবা সময়সূচী পরিবর্তন হলে যাত্রীদের সময়মতো জানানোর জন্য বিমান সংস্থাগুলিকে করা নির্দেশ দেওয়া হয়েছে।
কুয়াশা নিয়ে বিমান সংস্থাগুলিকে সতর্ক করল কেন্দ্র (Airplane)
ভারতীয় আবহাওয়ার বিভাগের পূর্বাভাস অনুযায়ী সামনের শীতের মরশুম শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগের থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সেটা ফেলার নির্দেশ দিয়েছে বিমান সংস্থাগুলিকে (Airplane)। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিসিএস এর ডিরেক্টর জেনারেল বীর বিক্রম যাদব, এ আই এর চেয়ারম্যান পুনীত কানসাল সহ বিসিএস, সিআইএসএফ, আইএমডি, দিল্লি বিমানবন্দর ও বিভিন্ন এয়ারলাইন্সের শীর্ষ কর্তারা।

আরও পড়ুন: অক্টোবরের শেষে হু হু করে বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
আসন্ন শীতের কথা মাথায় রেখে বিমান মন্ত্রকের তরফ থেকে একটি উচ্চপর্যায়ের বৈঠক আগাম প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। কিভাবে শীতকালীন মরশুমে যাত্রীদের নিরাপদে বিমান পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি বিমান ছাড়তে দেরি হলে বা বাতিল হলে কিভাবে যাত্রীদের সতর্ক করা যাবে সেই বিষয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে।
যাতে তারা এয়ারপোর্টে আসার আগেই বিমানে সঠিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। পাশাপাশি বিভ্রান্তকর পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণে হেল্প ডেস্কে কর্মী রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে গেলে বিমান চলাচলের জন্য উপযুক্ত পরিস্থিতি রয়েছে কিনা, তা পদরকি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিমান পরিবহন নিয়ামক সংস্থাকে। অন্যদিকে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া ও বিমানবন্দর সংস্থাগুলি ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ও রানওয়ে ভিসুয়াল রেঞ্জ পরিকাঠামো সম্পূর্ণ সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে (Airplane)।












