Durga Puja 2026 Live Updates

৩ শতাংশ DA বৃদ্ধির পর এরিয়ার নিয়ে বড় আপডেট! সরকারি কর্মীদের মাইনেও কতটা বাড়বে জানুন

Published on:

Published on:

Central Government employees DA arrear salary update after Dearness Allowance hike
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দিওয়ালির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে অনুমোদন দেওয়া হয়। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ (Dearness Allowance), ডিআর ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে। এবার ডিএ এরিয়ার ও বেতন কতটা বাড়বে সেই নিয়ে সামনে এল বড় আপডেট।

সরকারি কর্মীদের ডিএ এরিয়ার ও বেতন বৃদ্ধির হিসেব | (Central Government Employees)

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধি গত ১ জুলাই থেকে কার্যকর হবে। ফলে জুলাই থেকে অক্টোবর অবধি চার মাসের এরিয়ার পাবেন তাঁরা। ১৮ হাজার টাকা বেসিক বেতনের ক্ষেত্রে ২১৬০ টাকা, ৩০ হাজার টাকা বেসিক বেতনের ক্ষেত্রে ৩৬০০ টাকা ও ৫০ হাজার টাকা বেসিক বেতনের ক্ষেত্রে ৬ হাজার টাকা বকেয়া হিসেবে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ১৫ দিনের ডেডলাইন! রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে এবার বড় নির্দেশ অগ্নিমিত্রার

পাশাপাশি বিভিন্ন বেতন কাঠামোর উপর ভিত্তি করে ডিএ বৃদ্ধির বিষয়টি বলা হলে, ১৮ হাজার টাকা বেসিকের বেতনের উপর আগে মাসে ১০,৮০০ টাকা মহার্ঘ ভাতা পাওয়া যেত, এবার ১১,৩৪০ টাকা পাওয়া যাবে। অর্থাৎ মাসে আরও ৫৪০ টাকা করে বেশি মিলবে। বছরে অতিরিক্ত ৬৪৮০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে।

একইরকমভাবে ২৫ হাজার টাকা বেসিক বেতনের ক্ষেত্রে আগে ডিএ হিসেবে ১৫ হাজার টাকা পেতেন সরকারি কর্মীরা। এবার ১৫,৭৫০ টাকা পাওয়া যাবে। এই হিসেবে মাসে অতিরিক্ত ৭৫০ টাকা ও বছরে ৯ হাজার টাকা পাওয়া যাবে। ৩০ হাজার টাকা বেসিক বেতনের ক্ষেত্রে মাসিক বৃদ্ধি ৯০০ টাকা, ৪০ হাজার টাকার ক্ষেত্রে ১২০০ টাকা ও ৫০ হাজার টাকার ক্ষেত্রে ১৫০০ টাকা হবে।

Central Government employees

এদিকে কেন্দ্রীয় সরকারের এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে ১ কোটির বেশি সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী উপকৃত হবেন। এর ফলে সরকারের ১০,০১৬ কোটি টাকা খরচ হবে।