বাংলাহান্ট ডেস্ক : কালীপুজোর আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। আর এক সপ্তাহ পরেই আগমন হবে শ্যামা মায়ের। আর কালীপুজো মানেই ভক্তের ঢল নামবে নৈহাটিতে বড়মার মন্দির (Naihati Boro Maa)। কিন্তু সম্প্রতি ভক্ত ও দর্শনার্থীদের জন্য বড় ঘোষণা করেছে মন্দির কর্তৃপক্ষ। আগামী ৬ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বড়মার মন্দির।
টানা কয়েকদিন বন্ধ থাকবে বড়মার মন্দির (Naihati Boro Maa)
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বড়মা মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে একথা। ওই কদিন বন্ধ থাকবে বড়মার মন্দির। এছাড়া আগামী ২৯ তারিখ বড়মা মন্দিরের প্রতিষ্ঠা দিবস। ওই দিন মন্দিরে বিশেষ পুজো, হোম যজ্ঞ, গীতা পাঠ থেকে চণ্ডীপাঠ হবে। বড়মাকে পুজো দেওয়া গেলেও দর্শন করা যাবে না।

কালীপুজো নিয়ে বৈঠক: জানা গিয়েছে, এদিন কালীপুজোর দিনের নিরাপত্তা নিয়ে বড়মা মন্দির কমিটি, পুরসভা, বিধায়ক, মন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরগুলির অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন পুলিশ কমিশনার। এবার কালীপুজো পড়েছে আগামী ৮ নভেম্বর, রবিবার। বড়মার মন্দির বন্ধ থাকলেও কালীপুজোর দিন অরবিন্দ রোডে হবে মায়ের পুজো।
আরও পড়ুন : কনফার্ম টিকিটও হতে পারে বাতিল, ট্রেনে উঠে করবেন না এই ভুল
কালীপুজো নিয়ে কী ব্যবস্থা: ৭ তারিখ থেকে পুজো (Naihati Boro Maa) নেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে। ৭ তারিখ থেকেই শুরু হবে দণ্ডি। ৭ তারিখ সন্ধ্যা পর্যন্ত চলবে দণ্ডি। তারপর রাতে হবে পুজো, অঞ্জলি এবং তারপর ভোগ বিতরণ।
আরও পড়ুন : এক ঘুষিতেই অজ্ঞান, এই অভিনেতার জন্য হাসপাতালে যেতে হয়েছিল অমিতাভকে
দুর্গাপুজোয় চোরবাগানের ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার বড়মার পুজো নিয়েও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। কালীপুজোর দিন অগুন্তি ভক্তের ঢল নামে নৈহাটির বড়মাকে দর্শন করতে, পুজো দিতে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।












