প্রিয়রঞ্জন দাশমুন্সির নামে রাসবিহারী অ্যাভিনিউয়ের একাংশ! মুখ্যমন্ত্রী ও কলকাতা পুরসভার কাছে বড় প্রস্তাব

Published on:

Published on:

Part of Rashbehari Avenue name may change after Priya Ranjan Dasmunsi
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর রাস্তার নামকরণ ও নামবদলের জন্য একটি কমিটি তৈরি হয়েছে। এই আবহে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের (Rashbehari Avenue) একাংশ প্রয়াত প্রাক্তন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির (Priya Ranjan Dasmunsi) নামে করার প্রস্তাব রাখা হল। ‘প্রিয়দা’কে চিরস্মরণীয় করে রাখতে এই প্রস্তাব দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব।

রাসবিহারী অ্যাভিনিউয়ের একাংশের নামবদলের প্রস্তাব | (Rashbehari Avenue)

জানা গিয়েছে, রাসবিহারী অ্যাভিনিউয়ের একাংশ প্রিয়রঞ্জনের নামে করার আবেদন জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কলকাতা পুরসভাকে মেল করেছেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি সৌরভ প্রসাদ। এই মর্মে অবিলম্বে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের ২ শতাংশ DA বৃদ্ধি! তিনটি মাসিক কিস্তিতে মেটানো হবে বকেয়া

ত্রিকোণ পার্কের কাছে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর বাসভবন রয়েছে। সেই বাড়ির সামনে থেকে রাসবিহারী মোড় অবধি রাস্তার নামকরণ প্রিয়রঞ্জনের নামে করার প্রস্তাব দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রী ও কলকাতা পুরসভার রাস্তার নামকরণ ও নামবদল সংক্রান্ত কমিটির চেয়ারম্যানের কাছে ইমেল পাঠিয়ে সৌরভের আবেদন, ওই রাস্তার নামকরণ প্রিয়রঞ্জন দাশমুন্সি সরণি করা হোক।

এদিকে আগামী ১৩ নভেম্বর প্রিয়রঞ্জনের জন্মদিন। ওইদিন তাঁর একটি মূর্তি উন্মোচন হবে। আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই নিয়ে শহর জুড়ে ৩০০টি হোর্ডিং পড়বে। ১৩ নভেম্বর শহরে আয়োজিত হতে চলা অন্যতম বড় ইভেন্ট হতে চলেছে এটি।

Rashbehari Avenue

প্রিয়রঞ্জনের এই মূর্তি তৈরির উদ্যোগ নিয়েছিলেন বড়বাজারের বিজেপি নেতা সন্তোষ পাঠক। রিজার্ভ ব্যাঙ্কের সামনে নিজের রাজনৈতিক গুরু ‘প্রিয়দা’র মূর্তি বসানোর সিদ্ধান্ত নেন তিনি। মূর্তি তৈরিও হয়ে গিয়েছিল। তবে ততদিনে কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন সন্তোষ। এরপর কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীকে এই দায়িত্ব নিতে বলেন তিনি।

আগামী ১৩ নভেম্বর প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন হতে চলেছে। এবার তাঁকে চিরস্মরণীয় করে রাখতে রাসবিহারী অ্যাভিনিউয়ের একাংশের নাম তাঁর নামে করার প্রস্তাব দেওয়া হল। বঙ্গ রাজনীতি তথা দেশ জুড়ে তাঁর অবদানকে স্বীকৃতি জানাতে এই প্রস্তাবটি অবিলম্বে গ্রহণ করে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব।