SIR-এর সময়সীমা ফের বাড়াল কমিশন! ৬ রাজ্যে নতুন দিন ঘোষণা, কবে বেরোবে চূড়ান্ত তালিকা?

Published on:

Published on:

Election Commission Clarifies Valid Permanent Residence Certificates for SIR Work
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। এরই মধ্যে নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দিল্লি-সহ দেশের ৬টি রাজ্যে এসআইআরের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, আবেদন জমা দেওয়া থেকে শুরু করে অভিযোগ জানানোর জন্য আরও কিছুটা সময় পাবেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে দেওয়া হয়েছে।

SIR : কোন রাজ্যে কবে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা?

কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা এবং নাগাল্যান্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। অন্যদিকে, দিল্লিতে এই তালিকা প্রকাশের দিন ঠিক হয়েছে ২২ ডিসেম্বর।

উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার এসআইআরের (SIR) সময় বাড়াল নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই এই সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল কমিশন। শীর্ষ আদালত জানিয়েছিল, কোনও কাজের জন্য এভাবে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত নয়।

নতুন সূচি অনুযায়ী, মহারাষ্ট্রে আবেদন জমা দেওয়া এবং কোনও অভিযোগ জানানোর শেষ দিন ছিল ২৬ অক্টোবর। এবার সেই সময় বাড়িয়ে ১৩ নভেম্বর করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে তার সমাধান করার কাজ চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। এরপর ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে গত ৩১ অগস্ট মহারাষ্ট্রে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন।

হরিয়ানা ও অন্ধ্র প্রদেশে ২০ নভেম্বরের মধ্যে সমস্ত অভিযোগের সমাধান করতে হবে। এই দুই রাজ্যেও ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে, দিল্লিতে আবেদন জমা দেওয়া বা অভিযোগ জানানোর শেষ দিন ৩০ অক্টোবর থেকে বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে।

Amidst the controversy over SIR, the Election Commission of India has announced SSR

আরও পড়ুনঃ ইএম বাইপাসে জলাভূমি বুজিয়ে বহুতল নির্মাণ! প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে তদন্তে নামল বিশেষ কমিটি

উল্লেখ্য, এর আগে ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করার কথা ছিল। এখন সেই সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে। দিল্লিতে সবশেষে ২২ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা (SIR)।