এক ধাক্কায় সস্তা সোনা-রুপো! ধনতেরসের আগে কলকাতার বাজারে কতটা দাম কমল?

Published on:

Published on:

Know today's gold price rate
Follow

বাংলা হান্ট ডেস্ক : উৎসবের মরশুমে গয়না কেনার কথা ভাবছেন যাঁরা, তাঁদের জন্য বাজার থেকে এল কিছুটা স্বস্তির ইঙ্গিত। ধনতেরসের ঠিক আগে কলকাতার বাজারে একধাক্কায় কমল সোনা ও রুপোর দর (Gold Price Rate)। ৩০ অক্টোবরের হিসাব বলছে, আগের দিনের তুলনায় সোনার দাম নেমেছে। পিছিয়ে নেই রুপোও। এক কেজি রুপোর দাম একদিনে আট হাজার টাকারও বেশি কমেছে। ফলে উৎসবের কেনাকাটার জন্য সঠিক সময় এখনই।

আজকের সোনার দাম (Gold Price Rate) কত ?

আজ, ৩০ অক্টোবরের হিসাবে, ২২ ক্যারেট সোনার এক গ্রামের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১৩,৩৮০ টাকা। আগের দিন একই পরিমাণ সোনা কিনতে খরচ হয়েছে ১৩,৫০৫ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ১২৫ টাকা কমেছে বিক্রির দর। ক্রয়মূল্যের হিসেবে ২৯ অক্টোবর যেখানে প্রতি গ্রামের দাম ছিল ১২,৯৩৪ টাকা, সেখানে ৩০ অক্টোবর তা হয়েছে ১২,৮১৫ টাকা। এই হিসাবে গ্রামপ্রতি ১১৯ টাকা কমেছে।

২৪ ক্যারেটের ফাইন গোল্ড-এর প্রতি গ্রামের দর ১৪,২১৪ টাকা থেকে কমে হয়েছে ১৪,০৮৩ টাকা। অর্থাৎ একদিনে ১৩১ টাকা পতন। আবার ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও গ্রামপ্রতি ১০০ টাকা কমেছে দাম। ১১,০৮৫ টাকার বদলে শুক্রবার সকালে এই সোনার দর দাঁড়িয়েছে ১০,৯৮৫ টাকা।

রুপোর বাজারে অবশ্য পতনের অঙ্ক আরও বেশি। ২৯ অক্টোবর ৯৯৯ বিশুদ্ধ এক কেজি রুপো কিনতে খরচ হচ্ছিল ১ লক্ষ ৯৬ হাজার ৩৮৩ টাকা। ৩০ অক্টোবর সেই দর কমে হয়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৯৭ টাকা। অর্থাৎ মাত্র একদিনে কেজিপ্রতি ৮,২৮৬ টাকা কমেছে রুপোর দাম। সোনার বিভিন্ন বিভাগে দর কমার পাশাপাশি রুপোর এই বড় পতনও উৎসবের বাজারে বিশেষ নজর কেড়েছে।

Know today's gold price rate

আরও পড়ুন :রাজ্য সরকারি কর্মীদের ২ শতাংশ DA বৃদ্ধি! তিনটি মাসিক কিস্তিতে মেটানো হবে বকেয়া

তবে কমিটির দেওয়া দাম দেখেই গয়না কেনার চূড়ান্ত বাজেট ধরে নেওয়া ঠিক হবে না। কারণ, প্রকাশিত এই দরগুলির সঙ্গে ৩ শতাংশ GST ধরা হয়নি। তার উপর দোকানভেদে মেকিং চার্জও যুক্ত হবে। ফলে একই ওজনের গয়না কিনলেও চূড়ান্ত খরচের অঙ্ক বদলে যেতে পারে। ধনতেরসের আগে দাম কমায় যাঁরা সোনা-রুপো কেনার অপেক্ষায় ছিলেন, তাঁদের কাছে পরিস্থিতি কিছুটা অনুকূল হতে পারে। তবে মনে রাখতে হবে বাজারের দর প্রতিদিন বদলায়।