দীপাবলির আগেই ধনতেরাসের পালা, কেনাকাটার শুভ মুহূর্ত কোনটা জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উপরন্তু এই তালিকায় যোগ দিয়েছে অন্য অনেক উৎসবও। এমনই এক উৎসব ধনতেরাস (Dhanteras)। বাঙালিদের মধ্যেও দিন দিন চল বাড়ছে ধনতেরাসের। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই দিন সোনা, রুপো কিনলে সংসারে সুখ, সমৃদ্ধি আসে। কিন্তু কেনাকাটা করার সঠিক শুভ মুহূর্তটা কখন?

কবে পালিত হবে ধনতেরাস (Dhanteras)?

পঞ্জিকা মতে, এবার ধনতেরাস পালিত হবে আগামী ৬ নভেম্বর, শুক্রবার। এই বিশেষ দিনটি পরিচিত ধনত্রয়োদশী নামে। জ্যোতিষ মতে, এই পবিত্র দিনে নতুন কিছু কিনে আনলে সংসারে দেবদেবীর আশীর্বাদ, সুখ শান্তি বজায় থাকে। আগে মূলত সোনা রূপোর মতো মূল্যবান ধাতু কেনার চল থাকলেও এখন অনেকে বাসনপত্র বা অন্য জিনিস কিনে আনেন।

When is the auspicious moment for shopping on dhanteras

শুভ সময় কখন: পঞ্জিকায় সকাল, দুপুর এবং সন্ধ্যা এই তিন প্রহরেই কেনাকাটা করার জন্য আলাদা আলাদা শুভ সময় উল্লেখ করা রয়েছে। পঞ্জিকা অনুযায়ী, সকাল ৮ টা ১৬ থেকে ৯ টা ৪৮ পর্যন্ত চৌঘড়িয়া মুহূর্ত। দিনের শুরুতেই এই সময়টায় কেনাকাটা সেরে ফেলতে পারেন। এই সময় ভিড়ও কম থাকবে।

আরও পড়ুন : আগেই দিয়েছিলেন হুঁশিয়ারি, এবার কুণালের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন জুঁই বিশ্বাস!

কখন করবেন কেনাকাটা: দুপুরে ১১ টা ৪৮ থেকে ১২ টা ৫৬ পর্যন্ত রয়েছে শুভ মুহূর্ত। এই মুহূর্তকে বলা হয় অভিজিৎ মুহূর্ত। এই সময়ে কেনাকাটা করাও শুভ বলে মনে করা হয়। তবে জ্যোতিষ মতে, সন্ধ্যায় কেনাকাটা (Dhanteras) এবং পুজো দুটোর জন্যই উপযুক্ত। সন্ধ্যা ৬ টা ২ মিনিট থেকে রাত ৭ টা ৫৮ পর্যন্ত চলবে প্রদোষ ও বৃষভ কাল। এই সময়ে কেনাকাটা করলে সবথেকে বেশি ফল পাওয়া যায় বলে মনে করা হয়।

আরও পড়ুন : এক পদেই উঠে যাবে একথালা গরম ভাত, রইল রুই পোস্তর রেসিপি

পঞ্জিকা অনুযায়ী, পুজোর সময়সূচী ৬ নভেম্বর সকাল ১০ টা ৩০ থেকে শুরু হচ্ছে ত্রয়োদশী তিথি। শেষ হবে পরদিন ৭ নভেম্বর সকাল ১০ টা ৪৭ নাগাদ। তবে ধনতেরাসের মূল পুজোর শুভ সময় সন্ধ্যা ৬ টা ২ থেকে ৭ টা ৫৭ পর্যন্ত।