বাংলাহান্ট ডেস্ক : বাংলায় মিষ্টির অভাব নেই। রসগোল্লা, পান্তুয়া থেকে এমন অনেক পুরনো মিষ্টি আছে যা একসময় জনপ্রিয় হলেও এখন আর সেভাবে পাওয়া যায় না দোকানে। এমনই একটি মিষ্টি হল লবঙ্গলতিকা (Recipe)। বাঙালির বহু পুরনো এই মিষ্টি এখন সেভাবে পাওয়াই যায় না দোকানে।
বাড়িতে কীভাবে বানাবেন লবঙ্গলতিকা (Recipe)
দোকানে পাওয়া না গেলেও বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় লবঙ্গলতিকা। লাগবে হাতে গোনা কয়েকটি উপকরণ। তবে আর দেরি কেন, ভাইফোঁটাতেই বানিয়ে ফেলুন রসে ভরা লবঙ্গলতিকা। রইল রেসিপি-

লবঙ্গলতিকার উপকরণ:
দুধ
খোয়া ক্ষীর
ময়দা
ঘি
চিনি
লবঙ্গ
সাদা তেল
আরও পড়ুন : মাসের শুরুতেই ভোগান্তি, ব্লু লাইনে ৯ ঘন্টা ট্রাফিক ব্লক, একাধিক স্টেশনে চলবে না মেট্রো
লবঙ্গলতিকার প্রণালী: প্রথমে ১ লিটার ঘন দুধ থেকে তৈরি করুন ক্ষীর। তবে চাইলে দোকান থেকে কিনে আনা খোয়া ক্ষীর থেকেও বানানো যায় ক্ষীর (Recipe)। এবার ময়দায় নুন, ঘি দিয়ে ভালো করে ময়ান দিন। জল দিয়ে ময়দা মাখলে তা বেশি নরমও হবে না আবার শক্তও হবে না। ২০ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিন ময়দা মাখা।
আরও পড়ুন : সোনাদানা নয়, ধনতেরাসে ঝাড়ু কেনার হিড়িক, নেপথ্যে কোন কারণ জানেন?
অন্যদিকে ক্ষীর থেকে লেচি কেটে হাত দিয়ে ছোট ছোট গুলি বানান। অন্যদিকে ময়দা থেকেও লেচি কাটুন, তবে ক্ষীরের গুলির থেকে একটু বড়। লেচি বেলে নিয়ে তার মধ্যে রাখুন ক্ষীরের পুর। এবার চারদিক থেকে ময়দার স্তর ভাঁজ করে দিন। যেখানে স্তর দুটি ভাঁজ হচ্ছে সেখানে গুঁজে দিন আস্ত একটি লবঙ্গ। এবার ডুবো তেলে এপিঠ ওপিঠ করে ভেজে চিনির সিরায় ডুবিয়ে নিলেই তৈরি লবঙ্গলতিকা।












