বাংলাহান্ট ডেস্ক : দীপাবলির আগে আবারও একগুচ্ছ ট্রেন বাতিল (Train Cancelled) হাওড়া ডিভিশনে। জানা যাচ্ছে, রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১ ও ২ নভেম্বর হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর ফলে একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন পুরোপুরি ভাবে বাতিল থাকবে।
রবিবার কোন কোন ট্রেন বাতিল (Train Cancelled)?
রবিবার বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। এর মধ্যে রয়েছে ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩ নম্বর হাওড়া-ব্যান্ডেল ট্রেন, ৩৭৩৭৭ নম্বর হাওড়া-গোঘাট ট্রেন, ৩৭৬১১ হাওড়া-পাণ্ডুয়া, ৩৭৬৫১, ৩৭৬৫৫ হাওড়া-মেমারি, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫ নম্বর হাওড়া-বর্ধমান (মেইন লাইন) ট্রেন, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭ নম্বর হাওড়া-বর্ধমান (কর্ড লাইন) ট্রেন, ৩৬০৩৩, ৩৬০৩৫ নম্বর হাওড়া-চন্দনপুর ট্রেন এবং ৩৭৯৯৭ হাওড়া-কাটোয়া ট্রেন।

কোন কোন ট্রেন চলবে না: অন্যান্য স্টেশন থেকেও বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯ নম্বর ট্রেন বাতিল থাকবে ব্যান্ডেল স্টেশন থেকে। ৩৭৩৬২ নম্বর ট্রেন বাতিল থাকবে আরামবাগ থেকে। গোঘাট থেকে বাতিল থাকবে ৩৭৩৭৬ নম্বর ট্রেন। পাণ্ডুয়া থেকে বাতিল থাকবে ৩৭৬১৪ নম্বর ট্রেন। মেমারি থেকে বাতিল থাকছে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর ট্রেন। ৩৭৭৪৮, ৩৭৯২০, ৫৩০০৯ ও ৬৩০০৭ নম্বর ট্রেন বাতিল থাকবে কাটোয়া থেকে।
আরও পড়ুন : ২৫ বছর চাকরির পর শুরু পরিবেশবান্ধব ব্যবসা! তাতেই বাজিমাত বিনয়ের, মিলছে ৩৫ লক্ষের টার্নওভার
এক্সপ্রেস ট্রেন বাতিল: এছাড়া বাতিল (Train Cancelled) থাকছে আজিমগঞ্জ থেকে ৫৩০১২ নম্বর ট্রেন, ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪ ও ৬৩৫৮৩ নম্বর ট্রেন বর্ধমান থেকে, চণ্ডিতলা থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৬ নম্বর ট্রেন, ৬৩০০৮ ও ৬৩৫৮৪ নম্বর ট্রেন বাতিল থাকবে রামপুরহাট থেকে, ৬৩১৪১ নম্বর ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ থেকে।
আরও পড়ুন : দোকান থেকে কেনা নয়, ভাইফোঁটায় বাড়িতেই বানান লবঙ্গলতিকা, রইল রেসিপি
২ নভেম্বর গোড্ডা থেকে বাতিল থাকবে ৬৩১৪২ নম্বর ট্রেন। এছাড়া রক্ষণাবেক্ষণের কাজের জন্য কিছু এক্সপ্রেস ট্রেনের সময় বদল করা হয়েছে। ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস সকাল ১০ টা ৫৫-র বদলে দুপুর ১২ টা ৫৫ তে হাওড়া থেকে ছাড়বে। ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস দুপুর ১২ টা ১৫-র বদলে দুপুর দেড়টায় ছাড়বে। ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস সকাল ১১ টা ২৫ এর বদলে দুপুর ১২ টা ২৫ এ ছাড়বে। ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস বিকেল ৪ টে ৪০ এর বদলে ছাড়বে ৫ টা ৪০ এ।












