বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় টেলিকমিউনিকেশন ব্যবস্থায় রিলায়েন্স জিও (Reliance Jio) একেবারে প্রথম সারির নাম। দীর্ঘদিন ধরে কোটি কোটি গ্রাহকদের কম মূল্যে ইন্টারনেট এবং কলিং পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা। আর এবার শুধুমাত্র ভয়েস কলিং এর জন্য বিশেষ পরিষেবা আনল জিও। ভয়েস কলিংয়ের জন্য একাধিক নতুন প্রিপেড প্ল্যান চালু করা হয়েছে।
ভয়েস কলিংয়ের জন্য বিশেষ প্ল্যান জিওর (Reliance Jio)
ইন্টারনেট ছাড়া শুধুমাত্র ফোনে কথা বলা এবং সিম সক্রিয় রাখার জন্য যারা রিচার্জ করতে চান তাদের জন্য উপকারী হবে এই প্ল্যান। রিলায়েন্স জিওর নতুন ভয়েস ওনলি প্ল্যানগুলি ট্রাই নির্দেশিত প্যাক বিভাগে রাখা হয়েছে। ২২ দিন থেকে শুরু করে ৩৩৬ দিন ভ্যালিডিটি রিচার্জ করার সুযোগ পাবেন গ্রাহকরা।

সবথেকে সস্তা প্ল্যান কী: জানিয়ে রাখি, জিওর (Reliance Jio) সবথেকে সস্তা ভয়েস ওনলি প্ল্যান মাত্র ১৪৭ টাকা। ২২ দিনের ভ্যালিডিটি মিলবে এই প্ল্যানে। মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০ টি এসএমএস পাঠানোর সুবিধা। শুধু এই প্ল্যানটিই নয়, আরও একাধিক স্বল্পমেয়াদী প্ল্যান রয়েছে জিওর।
আরও পড়ুন : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৪৭ বছর বয়স পর্যন্ত করা যাবে সরকারি চাকরির আবেদন!
কত দিনের কী প্ল্যান: ২৮ দিনের ভ্যালিডিটি প্ল্যানের দাম ১৭৭ টাকা, ১৯৬ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। ১ মাস বা ৩১ দিনের প্ল্যানও রয়েছে জিওর, এর দাম ১৯৭ টাকা। এই সমস্ত প্ল্যানেই থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০ টি এসএমএস এর সুবিধা।
আরও পড়ুন : আজ থেকেই বড় বদল, অচেনা নম্বর থেকে ফোন আসলেই ফুটে উঠবে নাম
জিওর তরফে ত্রৈমাসিক ও এক বছরের প্যাকেজও রয়েছে। বারবার রিচার্জের ঝামেলা এড়াতে চাইলে রয়েছে ৪৪৮ টাকার রিচার্জে ৮৪ দিনের ভ্যালিডিটি। এছাড়াও ১১ মাসের জন্য রয়েছে ১৭৪৮ টাকার প্ল্যান।












