মুর্শিদাবাদ স্টেশনের পরিষেবা ও উন্নয়ন নিয়ে রেলের উচ্চপর্যায়ের বৈঠক, গুরুত্ব পেল একাধিক বিষয়

Published on:

Published on:

Murshidabad high-level railway meeting regarding station

বাংলা হান্ট ডেস্ক: মুর্শিদাবাদ (Murshidabad) রেলস্টেশনের পরিচালনা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ঘিরে উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দিল পূর্ব রেল। রবিবার মুর্শিদাবাদ স্টেশন সাংবাদিক বৈঠক করেন রাজ্য সরকারের গণশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী তথা স্থানীয় বিধায় গৌরীশঙ্কর ঘোষ। সেখানে তিনি স্টেশন এর পরিচালন ব্যবস্থা দুর্বল, রক্ষণাবেক্ষণ ও রেলকর্মীদের একাংশের কাজের অনিয়ম নিয়ে একাধিক অভিযোগ তোলেন।

মুর্শিদাবাদ স্টেশন নিয়ে রেলের উচ্চপর্যায়ের বৈঠক (Murshidabad)

মুর্শিদাবাদের (Murshidabad) এই অভিযোগের তালিকায় রেলওয়ে প্রটেকশন ফোর্স এর কর্মীদের ভূমিকা নিয়োগ করাকরি প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রীর উত্থাপিত অভিযোগ গুলিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করেছে পূর্ব রেল।

Murshidabad high-level railway meeting regarding station

আরও পড়ুন: উৎসবের মরশুমে যাত্রীদের সুখবর, হাওড়া-পাটনা রুটে চলবে ৪টি স্পেশাল ট্রেন

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রী পরিষেবার মানোন্নয়ন, জবাবদিহি বজায় রাখতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতি বদ্ধ। প্রসঙ্গত রেলের জমি বেআইনিভাবে টেন্ডার দেওয়ার অভিযোগ ওঠে। তারপরের স্টেশন মাস্টারের বিরুদ্ধে কাগজ দেখতে চেয়ে না পান মন্ত্রী গৌরীশঙ্কর। কাগজ দেখতে না পেয়ে স্টেশন মাস্টারের সঙ্গে তীব্র বচসার সৃষ্টি হয়।

এই বিষয়ে অভিযোগ ওঠে, মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে সরকারি মূল্যের থেকেও অত্যাধিক মূল্যে দালালের মাধ্যমে তৎকাল টিকিটের বিক্রি ও রেলের বাগান এবং জমি টেন্ডার ছাড়াই লিস্ট দিয়ে তোলাবাজির অভিযোগ স্টেশন মাস্টারের বিরুদ্ধে। পাশাপাশি সেই সমস্ত জমির টেন্ডারদের নথি দেখতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।

দুদিন পর দেখাবে বলে সেই নদীর দেখায়নি স্টেশন মাস্টার। দেড় মাস কেটে গেল সেই নদীর দেখতে না পেয়ে রোববার সকালে স্টেশনে হাজির হন। অনগ্রসর শ্রেণী কল্যাণ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাকার দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।

তার আগে গত ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ওগো গোবিন্দপুর স্টেশনের মাঝে, গোবিন্দপুর রেলগেটে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে।নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন একটি স্কুল পড়ুয়া বোঝাই পুলকার (পুল কার)-কে ধাক্কা মারে। ঘটনায় ২ স্কুল পড়ুয়া-সহ মোট ৫ জনের মৃত্যু হয় (Murshidabad)।