বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলির মধ্যে বড়সড় জায়গা করে নিয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। গত জুন মাস থেকে শুরু হয়েছে এই প্রকল্প। অক্টোবর মাসে পুজোর ঠিক আগে চতুর্থী ও পঞ্চমীর দিন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছিল। কিন্তু এখনও এই যোজনার আওতায় আর্থিক সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছেন রাজ্যের বহু মহিলা।

চলতি মাসের অন্নপূর্ণা যোজনা নিয়ে আপডেট | Annapurna Yojana
অক্টোবর মাসে এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন বাংলার দেড় কোটিরও বেশি মহিলা। তবে এখনও পর্যন্ত অনেকে একবারও টাকা পাননি বলে অভিযোগ। অনেকেই বঞ্চনার অভিযোগ তুলেছেন। যা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে সেই শুরু থেকেই। নভেম্বর মাসে কী তাদের ভাগ্য খুলবে? কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জেনে নিন।

দেখা যাচ্ছে, প্রতি মাসেই ১৭-২০ তারিখের দিকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। অক্টোবর মাসে পুজোর কথা মাথায় রেখে আরও আগেই টাকা দেওয়া হয়। এবারেও অর্ধেক মাসের পরই টাকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও সরকার তরফে স্পষ্ট আপডেট মেলেনি।
এদিকে গত মাস থেকেই আবার নতুন করে অন্নপূর্ণার যাচাই শুরু করেছে প্রশাসন। অযোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যেই কারণে উপভোক্তাদের ব্যাঙ্কের কেওয়াইসি ও ডিবিটি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা তা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবার একসঙ্গে যদিও একসঙ্গে একাধিক ভাতা পান, তাহলে একটা সারেন্ডার করতে বলা হচ্ছে। নইলে দুটিই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে।

আরও পড়ুন: গ্যাসের সংযোগ নিয়ে আর চিন্তা নয়, ঠিকানার প্রমাণ ছাড়াই নতুন সুবিধা
সম্প্রতি ঝাড়গ্রামে গিয়ে এই যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুজোর আগে টাকা পেয়ে গিয়েছেন সকলে। তবে অ্যাকাউন্ট ভুলের জন্য ৬১৬৩ জনের টাকা আটকে রয়েছে। তারা যাতে নভেম্বরে পেয়ে যান অক্টোবরের কিস্তির টাকা সহ তা দেখতে স্থানীয় প্রশাসনকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। অযোগ্যরা সকলে বাদ যাবেন।












