বাংলা হান্ট ডেস্ক: বাঁকুড়া ও উত্তরবঙ্গে যাওয়া যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ শুরু হয়েছে বাঁকুড়া-শিলিগুড়ি সরকারি বাস পরিষেবা (SBSTC)। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি এর উদ্যোগে যাত্রীদের কথা মাথায় রেখে এই বাস চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাস চলাচল করার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আগের থেকে বেশি উন্নত জনক হবে বলেও মনে করা হচ্ছে।
বাঁকুড়ার যাত্রীদের জন্য় সুখবর উত্তরবঙ্গে SBSTC-র বাস চালু (SBSTC)
বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বাসটি একাধিক গুরুত্বপূর্ণ শহর ও জনপদের মধ্যে দিয়ে যাবে (SBSTC)। যার মধ্যে রয়েছে- বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর সিটি সেন্টার, মুচিপাড়া, ইলামবাজার, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, মোরগ্রাম, ওমরপুর, ধুলিয়ান, ফারাক্কা এবং মালদহ হয়ে বাসটি এগোবে। এরপর গাজোল, ইটাহার, রায়গঞ্জ, ডালখোলা, কিশনগঞ্জ, ইসলামপুর ও বাগডোগরা হয়ে পৌঁছবে শিলিগুড়িতে।
এর ফলে রুটের বিভিন্ন এলাকার যাত্রীরাও নিজেদের সুবিধামতো নির্দিষ্ট স্টপেজ থেকে এই বাসে ওঠার সুযোগ পেতে পারেন। পাশাপাশি সময়সূচি অনুযায়ী বাঁকুড়ার ডিপো থেকে প্রতিদিন তিনটার সময় এই বাসটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে।

আরও পড়ুন: গ্যাসের সংযোগ নিয়ে আর চিন্তা নয়, ঠিকানার প্রমাণ ছাড়াই নতুন সুবিধা
অন্য থেকে দুর্গাপুর সিটি সেন্টার থেকে বাসটি ছাড়া সময় হল বিকেল ৫:১৫ মিনিট। ফেরার পথে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে প্রতিদিন বিকেল চারটার সময় বাঁকুড়ার উদ্দেশ্যে এই বাসটি রওনা দেবে।
তবে যাত্রার আগে বাসের নির্দিষ্ট স্টপেজ ভাড়া ও সময়সূচি সম্পর্কে সংশ্লিষ্ট ডিপো থেকে জেনে নেওয়াই ভালো। কারণ এতে যাত্রাপথে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না যাত্রীদের (SBSTC)।












