নভেম্বর মাসে রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন সম্পূর্ণ ছুটির তালিকা

Published on:

Published on:

Bank Holiday how many holidays are there for november

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর মাস পড়তে না পড়তে অনেকেই সঞ্চয় অথবা বিভিন্ন কাজের পরিকল্পনা করে ফেলেছেন। যার মধ্যে রয়েছে ব্যাঙ্কের কাজ। তাছাড়া এই মাসেই দিতে হয় পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট। তবে নভেম্বর মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে একনজরে দেখে নিন কবে কবে ছুটি থাকছে ব্যাঙ্ক। পাশাপাশি যার ফলে পরিষেবা ব্যাহত থাকবে (Bank Holiday)।

নভেম্বর মাসে ব্যাঙ্কে কতদিন ছুটি? রইল সম্পূর্ণ তালিকা (Bank Holiday)

অক্টোবরের পর এবার নভেম্বরেও রয়েছে উৎসবের আবহাওয়ার দেশ জুড়ে। যার ফলে এই আবহে একটানা বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই আগেভাগেই এর ছুটির তালিকা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখে নিন সেই ছুটির তালিকা (Bank Holiday)।

রইল ছুটির তালিকা: ১- ১ নভেম্বর (রবিবার) ২- ৮ নভেম্বর (রবিবার এবং দিওয়ালি) ৩- ১৪ নভেম্বর (মাসের দ্বিতীয় শনিবার) ৪- ১৫ নভেম্বর (রবিবার) ৫- ২২ নভেম্বর (রবিবার) ৬- ২৮ নভেম্বর (মাসের চতুর্থ শনিবার) ৭- ২৯ নভেম্বর (রবিবার)।

Bank Holiday how many holidays are there for november

আরও পড়ুন: উত্তরবঙ্গ যেতে আর বদলাতে হবে না বাস, বাঁকুড়া থেকে SBSTC-র নতুন পরিষেবা

নভেম্বরে রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক:

নভেম্বরে পশ্চিমবঙ্গের বেশ অনেকদিনই বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। এই ক্ষেত্রে রাজ্য সরকার ২০২৬ সালের ৯ ও ১০ নভেম্বর কালীপুজো উপলক্ষে ছুটি দিয়েছে। একই সঙ্গে রয়েছে ভাই ফোঁটা। যার ফলে নভেম্বরের দ্বিতীয় ও চতুর্থ রবিবারের ছুটি বাদে ছুটি থাকছে- ১, ৮, ১৪, ১৫, ২৮, ২৯ নভেম্বর।

ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইন অথবা ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন (Bank Holiday)। এই ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে কি আপনি ব্রাঞ্চের মাধ্যমে টাকা তোলা বা টাকা জমা দিতে পারবেন না। তবে আপনি ইউবিআই ব্যবহার করতে পারবেন।